এক ঝলক (২০ ফেব্রুয়ারি ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
সারা দেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হচ্ছে। শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন এক স্বাস্থ্যকর্মী। বাস্তুহারা অস্থায়ী টিকাকেন্দ্র, খুলনা, ২০ ফেব্রুয়ারি।
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২১
শীতে হাওরাঞ্চলে দেখা মেলে নানা জাতের পরিযায়ী পাখির। শীত শেষ হলেও হাওর-বাঁওড়ে আনাগোনা থাকে পাখিদের। বসন্তের সকালে হাওরে বিচরণ করছে শামুকখোল। দেখার হাওর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ২০ ফেব্রুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
খাল-বিলে এখন পানি কমে গেছে। শুকিয়ে যাওয়া খালে দল বেঁধে মাছ ধরছেন ছোট–বড় সবাই। রহমতপুর, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ২০ ফেব্রুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
৪ / ২১
৪. মানিকগঞ্জে মৌসুমি শ্রমিকের হাটে কাজের অপেক্ষায় কৃষিশ্রমিকেরা। সকাল ৭টা, বাসস্ট্যান্ড, মানিকগঞ্জ, ২০ ফেব্রুয়ারি। ছবি: আব্দুল মোমিন
৫ / ২১
সড়ক সংস্কারের কাজ চলছে, ড্রেনের ওপর বসানো হয়েছে স্ল্যাব। প্রশস্ত স্ল্যাবের ওপর সাইকেল নিয়ে দুরন্তপনায় মেতেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া ও হুজাইফা। শিবুমার্কেট, নারায়ণগঞ্জ, ২০ ফেব্রুয়ারি।
ছবি: দিনার মাহমুদ
৬ / ২১
‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ফুলের বাজারে তোড়জোড় শুরু হয়ে গেছে। বিভিন্ন আকারের ফুলের তোড়া, ডালা তৈরিতে ব্যস্ত তারা। একেকটি ডালা ৫০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। জিলা স্কুল এলাকা, কুমিল্লা, ২০ ফেব্রুয়ারি।
ছবি: এম সাদেক
৭ / ২১
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে আলপনা এঁকেছেন নাট্য সংগঠন ড্রামা সার্কেলের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনার, পাবনা, ২০ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ২১
বোরো ধান রোপণের মৌসুম এখন। ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে মহিষ দিয়ে মই চাষ দিচ্ছেন এক কৃষক। ভাঁড়ারা, পাবনা, ২০ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৯ / ২১
অমর একুশে ফেব্রুয়ারি সামনে রেখে শিশুরা কলাগাছ দিয়ে তৈরি করেছে শহীদ মিনার। ২১ ফেব্রুয়ারি ভোরে প্রভাতফেরি শেষে এখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে তারা। তারই প্রস্তুতি চলছে। পানিগাতি, দিঘলিয়া উপজেলা, খুলনা, ২০ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয়ের দেয়ালে আলপনা আঁকছে শিক্ষার্থীরা। বাবুডাইং আলোর পাঠশালা, গোদাগাড়ী, রাজশাহী। বিকেল পাঁচটা, ২০ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
১১ / ২১
কৃষকের পরিশ্রম ও অর্থ সাশ্রয়ে আধুনিকতার ছোঁয়া লেগেছে কৃষিকাজে। পাবনায় উদ্বুদ্ধকরণের আওতায় ৪০ একর ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় বীজ সহায়তার মাধ্যমে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধান রোপণ করা হচ্ছে। নলদহ, ভাঁড়ারা, পাবনা, ২০ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১২ / ২১
নিজেদের বানানো শহীদ মিনারের বেদিতে আলপনা আঁকছে কোল ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে তারা। বাবুডাইং আলোর পাঠশালা, গোদাগাড়ী, রাজশাহী। বিকেল পাঁচটা, ২০ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
১৩ / ২১
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাড়ির পাশে সড়কের ধারে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করেছে শিশুরা। সেখানে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে তারা। পূর্ব ভাষানচর, সদর উপজেলা, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৪ / ২১
সপ্তাহব্যাপী হরিনাম কীর্তন উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছে নানা পণ্যের মেলা। শ্রীশ্রী শিববাড়ী মন্দির প্রাঙ্গণ, ময়মনসিংহ
ছবি: আনোয়ার হোসেন
১৫ / ২১
ময়মনসিংহ নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেয়ালচিত্র আঁকছেন শিল্পীরা। ২০ ফেব্রুয়ারি
ছবি: আনোয়ার হোসেন
১৬ / ২১
অমর একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে বায়ান্নর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেঁয়ে যাবে শহীদ মিনার। এ উপলক্ষে বেদিজুড়ে আলপনা এঁকেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর, ২০ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ৯ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। মেলার একটি স্টলে বইপ্রেমীরা। শহীদ খোকন শিশু উদ্যানের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে, বগুড়া শহর, ২০ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৮ / ২১
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরগরম ফুলের বাজার। বিভিন্ন আকারের ফুলের তোড়া ও ডালা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা। একেকটি ফুলের ডালা আকারভেদে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করছেন তাঁরা। শহীদ খোকন শিশু উদ্যানসংলগ্ন ফুল মার্কেট, বগুড়া শহর, ২০ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৯ / ২১
শহীদ মিনার না থাকায় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলাগাছের শহীদ মিনার তৈরি করা হয়েছে। দক্ষিণ উজানচর আলিম মাদরাসা, গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
২০ / ২১
একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অভিভাবকদের এনে দেওয়া ফুল দিয়ে তোড়া বানানোয় ব্যস্ত দুই শিশু। দেওভোগ আখড়া, নারায়ণগঞ্জ, ২০ ফেব্রুয়ারি
ছবি: দিনার মাহমুদ
২১ / ২১
সুইচর পাখি উড়ে উড়ে ফড়িং ধরে খাচ্ছে। বিহারপুর এলাকা, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা