বিএডিসির ধান উৎপাদন কেন্দ্রে বোরো ধানের খেতে আগাছা অপসারণে নিড়ানি দিচ্ছেন নারী শ্রমিকেরা। তাম্বুলখানা এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ মার্চছবি: আলীমুজ্জামান
২ / ১২
বাড়ির পাশে নিজেদের পুকুরে পলো দিয়ে মাছ ধরছেন এক গৃহবধূ। মুরারীদাহ এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৭ মার্চছবি: আলীমুজ্জামান
৩ / ১২
কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসে ঘোড়ায় চড়ছেন পর্যটকেরা। কক্সবাজার, ২৭ মার্চছবি: প্রথম আলো
৪ / ১২
চৈত্র মাসে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কখনো রোদ, কখনো ভ্যাপসা গরম। চৈত্রের দুপুরে ক্লান্ত রিকশাচালক ঘুমিয়ে পড়েছেন। আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট, ২৫ মার্চছবি: আনিস মাহমুদ
৫ / ১২
ট্রাকে উঠে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন পোশাক কারখানার শ্রমিকেরা। ঢাকা কোচ টার্মিনাল এলাকা, ঢাকা–বগুড়া মহাসড়ক, শেরপুর, বগুড়া, ২৭ মার্চছবি: সবুজ চৌধুরী
৬ / ১২
ভুট্টাখেতে অতিরিক্ত শস্য হিসেবে চাষ করা পাটশাক তুলে বিক্রির জন্য ভ্যানে তুলছেন একজন। শেখপাড়া, রংপুর, ২৭ মার্চছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
জাল টেনে বড় পুকুরের মাছ ধরতে ব্যস্ত মৎস্য শ্রমিকেরা। পুকুরের মাছ ধরা শেষে প্রত্যেকে মজুরি পাবেন ৫০০ টাকা। গাড়াখোলা, ফুলতলা উপজেলা, খুলনা, ২৭ মার্চছবি: সাদ্দাম হোসেন
৮ / ১২
পাকা সড়ক দিয়ে হাঁসের ঝাঁক নিয়ে চলেছেন একজন। এ সময় হাঁসগুলোকে পথ করে দিতে নছিমন থেমে যায়। দোস্তপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ মার্চছবি: সাজেদুল আলম