নিজের বাগানের কলা, পেঁপে, আতাসহ বিভিন্ন ফল সাজিয়ে রাখছেন বিক্রেতা। মূলত পর্যটকেরাই এর ক্রেতা। সাপছড়ি যৌথ খামার, রাঙামাটি, ৬ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
কৃষক খেত থেকে গুটি পেঁয়াজ তুলে এনেছেন, এখন বাড়ির সামনে সড়কের ধারে বসে পেঁয়াজের পাতা কেটে পরিষ্কার করছেন দুই গৃহিণী। পারচর, ফরিদপুর, ৬ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৩ / ১২
প্রথম আলো এবং রাঙামাটি বন্ধুসভার আয়োজনে মুক্তিযুদ্ধবিষয়ক অলিম্পিয়াডে প্রতিযোগীরা। সাপছড়ি উচ্চবিদ্যালয়, রাঙামাটি, ৬ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১২
গাইবান্ধার ব্রহ্মপুত্রের চরে আবাদ করা ফুটি বা বাঙ্গি এসেছে বাজারে। প্রতিটি বিক্রি হচ্ছে আকারভেদে ৭০ থেকে ১০০ টাকায়। জুম্মাপাড়া, রংপুর, ৬ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৫ / ১২
পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া বোরো ধানের খেত দেখতে গিয়ে পানির নিচে লম্বা পাইপের মতো নিষিদ্ধ ‘ম্যাজিক জাল’ পান এক কৃষক। চেয়ারম্যানের জাওর এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৬ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
৬ / ১২
কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় হাকালুকি হাওরে পানি বাড়ছে। হাওরের জমি থেকে মিষ্টিকুমড়া তুলে নৌকায় করে নিয়ে যেতে নদীর পাড়ে স্তূপ করে রেখেছেন এক চাষি। জুড়ী, মৌলভীবাজার, ৬ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
৭ / ১২
চৈত্রের খরতাপে বৃষ্টি না হওয়ায় শুকিয়ে গেছে ঝিল-পুকুর। তলানিতে জমে থাকা অল্প পানিতে পুঁটি ও টাকি মাছ ধরছেন এক ব্যক্তি। খালিশপুর, খুলনা, ৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৮ / ১২
ঝিল-পুকুরের অল্প পানিতে কাদামাখা জলেই গরম থেকে স্বস্তি খুঁজে নিচ্ছে এক শিশু। খালিশপুর, খুলনা, ৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৯ / ১২
বিদ্যালয় এসে পাঠদান শুরুর আগে খেলায় মেতেছে শিশুরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, তাম্বুলখানা, ফরিদপুর, ৬ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১০ / ১২
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৬ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১১ / ১২
পাটের আবাদের জন্য কৃষকের জমি চাষ দিতে হবে। তাই ডিজেল নিতে ভোর থেকেই ট্রাক্টর নিয়ে পেট্রলপাম্পের মুখে অবস্থান করছেন এই চালক। তেল পাওয়ার অনিশ্চয়তায় অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছেন তিনি। গোয়ালচামট, ফরিদপুর, ৬ এপ্রিলছবি: আলীমুজ্জামান
১২ / ১২
স্কুলে যাওয়ার পথে ভাট ফুল নিয়ে খেলা করছে একদল শিশু। নছড়ি লোগাং, খাগড়াছড়ি, ৬ এপ্রিলছবি: জয়ন্তী দেওয়ান