প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন কর্মজীবী মানুষ। তৃষ্ণা মেটাতে কাজের ফাঁকে পানি পান করে কিছুটা স্বস্তি নিচ্ছেন এক কাঁঠাল বিক্রেতা। পাওয়ার হাউস মোড়, খুলনা, ২৯ জুনছবি: সাদ্দাম হোসেন
৩ / ২০
আড়তে বিক্রির জন্য সাজিয়ে রাখা ড্রাগন ফল, বাজারে এই ফলের সরবারহ বেড়েছে। তিনমাথা, বগুড়া, ২৯ জুনছবি : সোয়েল রানা
৪ / ২০
বিলের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট খালে ধর্ম জাল ফেলে মাছ ধরা চলছে। আমরাইদ, কাপাসিয়া, গাজীপুর,২৯ জুনছবি: সাদিক মৃধা
মূল ভূখণ্ডের ওপারে চরাঞ্চল থেকে ট্রলারে এক ঘণ্টা পদ্মা নদী পাড়ি দিয়ে নানা কাজে শহরে আসছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষেরা। ডিক্রির চর, ফরিদপুর, ২৯ জুনছবি: আলীমুজ্জামান
৯ / ২০
মা ও মেয়ে রঙিন সুতায় ওড়না (হাদি) বুনছেন। বোদিপুর, রাঙামাটি, ২৯ জুনছবি: সুপ্রিয় চাকমা
ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কারকাজ চলছে। দীর্ঘদিন ধরে কাজ চলায় প্রতিদিন ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সংস্কারকাজের জন্য সড়কের একপাশ বন্ধ, অন্যপাশে ভোগান্তি নিয়ে চলছে যানজট। দিনভর যানজটের সৃষ্টি হয়। মোমিনখলা, দক্ষিণ সুরমার, সিলেট, ২৯ জুনছবি: আনিস মাহমুদ
১২ / ২০
পাবনা থেকে সিরাজগঞ্জগামী চলন্ত ট্রাক বিপরীত দিকে থেকে আসা সিএনজিচালিত একটি অটোকে চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনজন। তাঁদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। কান্দাপাড়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৯ জুনছবি: হাসান মাহমুদ
১৩ / ২০
ফলের আড়তে ট্রাকে করে আনা হয়েছে আনারস। এখান থেকে পাইকারি দরে আনারস বিক্রি করা হয়। কদমতলী, সিলেট, ২৯ জুনছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
রাজবাড়ীর বসন্তপুর রেললাইনে একটি পণ্যবাহী ট্রাক উঠে গেলে প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। বসন্তপুর, রাজবাড়ী, ২৯ জুনছবি: প্রথম আলো
১৫ / ২০
কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বেড়ে দুধকুমারের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোনাহাট রেল ব্রিজ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, ২৯ জুনছবি: প্রথম আলো
বাড়ির আঙিনায় ফুটে আছে হলুদ রঙের সন্ধ্যামালতী ফুল। ফুলটিকে সন্ধ্যামণি বা কৃষ্ণকলি নামেও ডাকা হয়। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ জুনছবি: সাজেদুল আলম
১৯ / ২০
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্ত এলাকার নাজিরাকোনা গ্রামে ১০ জনকে ভারত থেকে পুশ ইনের চেষ্টা প্রতিরোধে সতর্ক পাহারায় বিজিবির সদস্যরা। নাজিরাকোনা, মেহেরপুর, ২৯ জুনছবি: আবু সাঈদ
২০ / ২০
বৃষ্টিতে সকালে যানবাহন মিলছে না সহজে, তাই হেঁটেই বিদ্যালয়ের পথে। সর্দারপাড়া, রংপুর, ২৯ জুনছবি: মঈনুল ইসলাম