একঝলক (২৫ মার্চ ২০২৬)

১ / ১৬
কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে ধানসহ বিভিন্ন ফলমূল ও শাকসবজি চাষ করা হয়েছে। সেখানে চাষিদের থাকা ও ফসল রাখার জন্য অস্থায়ীভাবে তৈরি করা হয় কাঁচা মাচাংঘর। বরকল, বেগেনাছড়ি, রাঙামাটি, ২৫ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৬
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। তাই ফুলের দোকানে পুষ্পস্তবক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু একাডেমি অডিটোরিয়াম কমলাপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৫ মার্চ
ছবি : আলীমুজ্জামান
৪ / ১৬
ঈদের ছুটি শেষ হলেও ঈদের আমেজ রয়েছে এখনো। সিলেটে প্রতিদিন পর্যটকেরা ছাদখোলা বাসে চেপে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন পর্যটনকেন্দ্রে। মালনীছড়া চা-বাগান, সিলেট, ২৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৬
মা-বাবার সঙ্গে ঢাকা থেকে সিলেটে বেড়াতে এসে সবুজ চা-বাগানে আনন্দে মেতে উঠেছে শিশু আরিফা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ২৫ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
হোড়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে আঁকা হয়েছে বাংলাদেশের পতাকা। স্কুলের পাশে আল ধরে বিলে মাছ শিকারে যাচ্ছে গ্রামীণ শিশু–কিশোরেরা। হোড়ারদীঘি গ্রাম, গাবতলী, বগুড়া, ২৫ মার্চ
ছবি: সোয়েল রানা
৭ / ১৬
শহরের কোলাহলে কিচিরমিচির শব্দে ঝাঁক বেঁধে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে পাতিসরালি। মোহাম্মদ আলী হাসপাতাল এলাকা, বগুড়া, ২৫ মার্চ
ছবি: সোয়েল রানা
৮ / ১৬
শিকার ধরার অপেক্ষায় সজনেগাছে বসেছে হুদহুদ পাখি। পাখিটি ‘মোহনচূড়া’ বা ‘হুপো’ নামে পরিচিত। ডাকে উপ..উপ...উপ আওয়াজ করে। ঠনঠনিয়া এলাকা, বগুড়া শহর, ২৫ মার্চ
ছবি: সোয়েল রানা
৯ / ১৬
আগামীকাল মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বধ্যভূমি স্মৃতিস্তভে রং করার কাজ করছেন এক শ্রমিক। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শ্রেণি–পেশির মানুষ ও প্রতিষ্ঠান। ত্রিশ গোডাউন এলাকা, বরিশাল, ২৫ মার্চ
ছবি: সাইয়ান
১০ / ১৬
হাটে বিক্রির জন্য বাঁশের তৈরি মুরগির খাঁচাসহ নানান গৃহস্থালি পণ্য সাজিয়ে রাখছেন ব্যবসায়ী। লালবাগ হাট, রংপুর, ২৫ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৬
চটের বস্তা বারবার ব্যবহারের ফলে ছিঁড়ে যায়, ফুটো হয়ে যায়। সেই বস্তাগুলোই পুনরায় ব্যবহারের জন্য আবার সেলাই করার কাজ করছেন এই দুজন। ১০০টি বস্তা সেলাই করে দিলে তাঁরা মজুরি পাবেন ২৪০ টাকা প্রতিজন।  পিঁপড়ামারী, খুলনা, ২৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৬
গাছের ডালে বসে আছে দুটি হিল ময়না। কৃষি গবেষণা, খাগড়াছড়ি, ২৫ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
১৩ / ১৬
দাদির কোলে চেপে কাগজের প্লেন ওড়ানো শিখছে নাতি। গ্রামবাংলার সবুজ প্রকৃতির মধ্যে এমন সরল আনন্দে ফুটে ওঠে শৈশবের নির্মল হাসি। পিঁপড়ামারী, খুলনা, ২৫ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
ঈদের ছুটির পর পরিবার-পরিজন মিলে রাজধানীতে ফিরছেন নগরবাসী। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ২৫ মার্চ
ছবি: মীর হোসেন
১৫ / ১৬
একদিকে শিশুরা তৈরি করছিল একটি দেয়াল। উপাদান কাগজের বাক্স। আরেক দিকে রংতুলি দিয়ে শিশুদের কেউ আঁকছিল জাতীয় স্মৃতিসৌধ, কেউ রক্তিম সূর্য। আবার কেউবা সবুজ-শ্যামল বাংলাদেশের চিত্র। পরে শিশুদের আঁকা ছবিগুলো সাঁটানো হয় কাগজের বাক্স দিয়ে বানানো দেয়ালে। বাংলাদেশ গণহত্যা দিবস ও কালরাত স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘর এ আয়োজন করেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর, আগারগাঁও, ২৫ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১৬ / ১৬
ঈদের ছুটি শেষ হলেও খোলেনি অনেক বিপণিবিতান। বন্ধ রয়েছে রাজধানীর অন্যতম ব্যস্ত শপিং মল নিউমার্কেট, ঢাকা, ২৫ মার্চ
ছবি: মীর হোসেন