পদ্মা নদীতে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক।
৫ / ১২
সাইকেলে চেপে মাছ শিকারে যাচ্ছেন তিন জেলে। মাছ ধরার জাল ও পাতিল সাইকেলে বেঁধে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। কাগইল গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২১ ডিসেম্বরছবি: সোয়েল রানা
৬ / ১২
কিনে আনা ফুলকপি সাজাচ্ছেন মাসুদ রানা। ফুলকপিগুলো রাজধানী ঢাকার আব্দুল্লাহপুরে বাজারে বিক্রির জন্য নেওয়া হবে। সাহাপুর গ্রাম, গাবতলী উপজেলা, বগুড়া, ২১ ডিসেম্বরছবি: সোয়েল রানা
৭ / ১২
নতুন আমন ধানে সরগরম ধানের বাজার। মানভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায়। বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা ধান কেনার পর তা ট্রাকে বোঝাই করছেন শ্রমিকেরা। জোরারগঞ্জ, মিরসরাই, ২১ ডিসেম্বরছবি: ইকবাল হোসেন
৮ / ১২
কাপ্তাই হ্রদে বেলা শেষে জাল ফেলেছেন জেলেরা। জালে আটকে পড়া মাছ তোলা হবে ভোরে। বন্দুক ভাঙ্গা, রাঙামাটি, ২১ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
বড় ইমারতের পাইলিং করতে প্রয়োজন হয় বড় পাইপের। ওয়ার্কশপে সে পাইপের ঝালাইয়ের কাজে ব্যস্ত শ্রমিক। এক শ্রমিক এ কাজে প্রতিদিন ৫০০ টাকা মজুরি পান। মুজগুন্নী, খুলনা, ২১ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
রেহাল তৈরির কাজে ব্যস্ত সিরাজুল ইসলাম। মেহগনি কাঠের তৈরি রেহাল রং করছেন তিনি। প্রতিটি রেহাল ৪০০ টাকায় বিক্রি করেন তিনি। বয়রা কলেজ মোড়, খুলনা, ২১ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
১১ / ১২
গাদা ফুলে মধু আহরণ করছে এক মৌমাছি। ডুলিপাড়া, কুমিল্লা, ২১ ডিসেম্বরছবি: এম সাদেক
১২ / ১২
আধুনিক প্রযুক্তি হারভেস্টার ব্যবহার করে ধান কাটা হচ্ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ৬০০ থেকে ৭০০ শতাংশ জমির ধান কাটা যায় হারভেস্টার মেশিনের মাধ্যমে। মেশিনের সাহায্যে ধান কেটে তা ট্রাক্টরে ভরা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। লাকুটিয়া এলাকা, বাবুগঞ্জ উপজেলা, বরিশাল, ২১ ডিসেম্বরছবি: সাইয়ান