একঝলক (৯ সেপ্টেম্বর ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
বিশ্ব সাহিত্যকেন্দ্রের রংপুর জেলা শাখার আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রায় ২০০ শিশু অংশ নেয়। টাউন হল চত্বর, রংপুর, ৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
সিলেট নগরে মশার উপদ্রব বেড়েছে। মশকনিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছে সিলেট সিটি করপোরেশন। জিন্দাবাজার, সিলেট, ৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৩ / ১২
প্রায় দুই সপ্তাহ ধরে দুর্গাপ্রতিমাটি তৈরি করছেন সুকুমার মণ্ডল। মাটির কাজ শেষ করতে আরও প্রায় তিন দিন লাগবে। এরপর মহালয়া পর্যন্ত প্রতিমা শুকাবে। মহালয়া থেকে প্রতিমা রং করার কাজ করবেন। প্রতিমা গড়ার পারিশ্রমিক হিসেবে ৫০ হাজার টাকা পাবেন তিনি। পাবলা মধ্যপাড়া সর্বজনীন মন্দির, দৌলতপুর, খুলনা, ৯ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
চা-বাগানের পুকুরে ফুটেছে শাপলা ফুল। শাপলার মাথায় ডানা মেলে বসে আছে একটি ফড়িং। পুকুর-বিল-জলাশয়ে ফোটা শাপলায় চোখ রাখলে এমন দৃশ্যের দেখা মেলে। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ১২
ট্রাকে করে পাইকারি বাজারে আনা হয়েছে আলু। ট্রাক থেকে আলুর বস্তা নামাচ্ছেন দুই শ্রমিক। পাইকারি বাজারে প্রতি কেজি আলু ২২ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে মানভেদে আলু বিক্রি হচ্ছে ২৬ থেকে ৩০ টাকায়। সোবহানীঘাট, সিলেট, ৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১২
ছোট ভাই ইমরানকে নিয়ে ঘুরতে বেড়িয়েছে কামরান। তবে রেলপথে এমন চলাচলে রয়েছে ঝুঁকি। স্টেশন রোড, সিলেট, ৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৭ / ১২
নৌকায় করে চাষিদের আনা আমড়া কিনে বস্তাবন্দী করছেন ঢাকা থেকে আসা পাইকাররা। পদ্মা সেতু চালু হওয়ায় যোগাযোগব্যবস্থা সহজ হয়েছে। পাইকাররা নিজেরাই ঢাকা থেকে আমড়া কিনতে চলে আসেন ভিমরুলী, আটঘর-কুড়িয়ানা এলাকায়। প্রতি মণ আমড়া আকার ও মান অনুযায়ী ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। শতদশকাঠি, ঝালকাঠি, ৯ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৮ / ১২
জানাজা শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে আকবর আলি খানকে ফুলের শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। গুলশান সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণ, ঢাকা, ৯ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আলম
৯ / ১২
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার থেকে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সংসদ ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, ৯ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১২
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রা। ঢাকা, ৯ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১১ / ১২
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে পানির উৎসে বিষ প্রয়োগের প্রতিবাদ ও রবারবাগানের ইজারা বাতিলের দাবিতে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সংহতি সমাবেশ। শাহবাগ, ঢাকা, ৯ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করলে লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। শাহবাগ, ঢাকা, ৯ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ