পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ আজ শেষ হওয়ার কথা। ৭ মিটার অংশ ঢালাই দিয়ে এ কাজের সমাপ্তি ঘোষণা করার কথা কর্মকর্তাদের। শেষ মুহূর্তের কাজের প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকেরা। ২৯ মার্চছবি: সত্যজিৎ ঘোষ
৭ / ১৬
নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে গতকাল মঙ্গলবার রাত ৯টা ১৭ মিনিটে লগ্ন শুরু হওয়ার পর ঢল নামে পুণ্যার্থীদের। লগ্ন শেষ হবে আজ বুধবার রাত ১০টা ৪৭ মিনিটে। দুপুরে হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তরা লাঙ্গলবন্দের রাজঘাটে পুণ্যস্নান করতে ভিড় করেন। ২৯ মার্চছবি: দিনার মাহমুদ
৮ / ১৬
কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমী স্নানে হাজারো মানুষের ঢল নামে। ২৯ মার্চছবি: তাফসিলুল আজিজ
৯ / ১৬
রংপুরে পবিত্র রমজানের শুরুতেই ঈদের আমেজ শুরু হয়েছে। কাপড়ের দোকানগুলোতে ক্রেতারা ভিড় করছেন। পরিবারের সদস্যদের জামা তৈরি করতে অনেকে থান কাপড় কিনছেন। সেন্ট্রাল সড়ক, রংপুর, ২৯ মার্চছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
ঝোড়ো বাতাসে আমগাছ ভেঙে পড়েছে সড়কে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। নিউ কোর্ট বিল্ডিং এলাকা, রাঙামাটি, ২৯ মার্চছবি: সুপ্রিয় চাকমা
স্কুল থেকে ফেরার পথে গাছে ঝোলানো দড়ি দিয়ে বানানো দোলনায় দুলছে শিশুটি। শ্রীফলতলা রূপসা, উপজেলা, খুলনা, ২৯ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
অষ্টমী স্নান উপলক্ষে সনাতন ধর্মের হাজারো পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদে স্নান করেন। কাছারি ঘাট এলাকা, ময়মনসিংহ, ২৯ মার্চছবি: আনোয়ার হোসেন
১৫ / ১৬
সৌরজগতের পাঁচ গ্রহ ও পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ মঙ্গলবার সন্ধ্যায় দেশের আকাশেও একই সরলরেখায় দেখা যাওয়ার কথা ছিল। বিরল এ দৃশ্যের নাম দেওয়া হয়েছিল ‘প্ল্যানেটারি প্যারেড’ বা গ্রহপুঞ্জের কুচকাওয়াজ। কিন্তু আকাশে মেঘ থাকায় তা দেখা না গেলেও মাথার ওপরে দেখা মেলে অর্ধাকৃতির এই চন্দ্র। পদ্মা ঘাট, পাবনা, ২৮ মার্চছবি: হাসান মাহমুদ
১৬ / ১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে খাবারের দাম কমানো ও খাবারের মান বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরাজেয় বাংলা, ২৯ মার্চছবি: সাজিদ হোসেন