একঝলক (১৪ জুলাই ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসী। প্রখর রোদ থেকে রক্ষা পেতে ছাতা মাথায় বুড়িগঙ্গা নদী পাড়ি দিচ্ছেন অনেকে। সোয়ারিঘাট এলাকা, বুড়িগঙ্গা নদী, ১৪ জুলাই
ছবি: সাজিদ হোসেন
২ / ২০
ট্রেন ছুটে আসছে দ্রুতগতিতে। রেললাইনের গেটম্যান গেট নামিয়ে সবুজ পতাকার সংকেত দিচ্ছেন, সেই সঙ্গে বাঁশিতে ফুঁ দিয়ে চলেছেন। এর মধ্যেই ঝুঁকি নিয়ে রেললাইন দিয়ে চলাচল করছেন মানুষ। ফুলবাড়ী রেলগেট, খুলনা, ১৪ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২০
গরমে বেড়েছে হাতপাখার চাহিদা। সড়কের পাশে হাতপাখার নতুন নতুন দোকানও বসেছে। আমজাদ হোসেন হাতপাখার পসরা নিয়ে নতুন দোকান খুলেছেন। জিলা স্কুলের সামনে, রংপুর, ১৪ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৪ / ২০
রংপুরে প্রচণ্ড গরমে নাকাল মানুষ। স্বস্তি পেতে শিশু–কিশোরেরা নেমেছে সুইমিংপুলে। মুলাটোল এলাকা, জেলা পুলিশ সুইমিংপুল, রংপুর, ১৪ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণ, রাজবাড়ী, ১৪ জুলাই
ছবি: এজাজ আহম্মেদ
৬ / ২০
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ শেষে কর্মস্থলে ফিরতে ট্রেনের টিকিট পেতে মানুষের ভিড়। ময়মনসিংহ রেলস্টেশন, ১৪ জুলাই
ছবি: আনোয়ার হোসেন
৭ / ২০
ঈদের ছুটি শেষে গ্রাম থেকে শহরে ফিরছে মানুষ। কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল, নারায়ণগঞ্জ, ১৪ জুলাই
ছবি: দিনার মাহমুদ
৮ / ২০
পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে কর্মস্থলের দিকে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। আজ বৃহস্পতিবার সকাল থেকে দৌলতদিয়া ঘাটে কর্মজীবী মানুষের ভিড়। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট। ১৪ জুলাই, গোয়ালন্দ, রাজবাড়ী
ছবি: এম রাশেদুল হক
৯ / ২০
কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার বাসিন্দা আরিফুর রহমান চার বছর আগে শখের বশে বাড়ির ছাদে ড্রাগন ফলের একটি গাছ লাগান। সেই গাছ থেকে এখন ছাদবাগানে রূপান্তরিত হয়েছে ড্রাগন ফলের বাগান। কুমিল্লা, ১৩ জুলাই
ছবি: এম সাদেক
১০ / ২০
নীল আকাশ। সাদা মেঘের ভেলা। দূরের শহুরে গ্রাম। কচুরিপনা। নৌকা। আর নদী মিলে যেন এক নৈসর্গিক ক্যানভাস। চামড়া শিল্পনগরী, ধলেশ্বরী নদী, হেমায়েতপুর, সাভার, ঢাকা, ১৩ জুলাই
ছবি: শামসুজ্জামান
১১ / ২০
ঘাসের বীজ আহারে ব্যস্ত একটি সাদাকোমর মুনিয়া। দেশে যে ছয় প্রজাতির মুনিয়া দেখা যায় তার মাঝে কিছুটা দুর্লভ দর্শন প্রজাতির পাখি এরা। জহিরপুর, পাবনা, ১৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১২ / ২০
আষাঢ় শেষে শ্রাবণের আগমন ঘটতে চললেও প্রকৃতি দেখে তা বোঝার উপায় নেই। তীব্র গরমে পানি পান করছেন শ্রমজীবী এক মানুষ। পদ্মাঘাট, পাবনা, ১৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২০
তীব্র রোদে জমিতে কাজ শেষে বাড়ি ফিরছেন এক কৃষক। সঙ্গে নিয়েছেন গবাদি পশুর জন্য ঘাস। পদ্মাঘাট, পাবনা, ১৪ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৪ / ২০
যমুনা নদীতে মাছ শিকারে নেমেছে জেলেরা। রৌহদহ এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৪ জুলাই
ছবি: সোয়েল রানা
১৫ / ২০
বানের পানিতে ধসে গেছে সড়ক। সেই পথ ধরে হেঁটে গন্তব্যে যাচ্ছেন পথযাত্রীরা। রৌহদহ এলাকা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৪ জুলাই
ছবি: সোয়েল রানা
১৬ / ২০
টানা কয়েক দিনের প্রখর রোদ আর গরমে দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। অসহ্য গরমে ওষ্ঠাগত মানুষ। স্বস্তি পেতে পানিতে দাপাদাপি। কিনব্রিজ, সিলেট, ১৪ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
সুবলং পাহাড়ি ঝরনায় আনন্দ উপভোগ করছেন ভ্রমণপিপাসু মানুষেরা। বরকল উপজেলা, রাঙামাটি, ১৪ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২০
প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীদের ঢল নামে। সদরঘাট এলাকা, ১৪ জুলাই
ছবি: দীপু মালাকার
১৯ / ২০
ছুটি শেষ হয়ে কর্ম ব্যস্ততা শুরু হলেও রাজধানীতে এখনো রয়েছে ঈদের আমেজ। তাপপ্রবাহ উপেক্ষা করেই বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে প্রবেশ করতে দর্শনার্থীদের দীর্ঘ লাইন। বিজয় সরণি, ১৪ জুলাই
ছবি: দীপু মালাকার
২০ / ২০
কলা গাছ, আম ও লেবুর চারা নিয়ে যাচ্ছেন এক মোটরসাইকেল আরোহী। শহীদ বুদ্ধিজীবী সেতু, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা, ১৪ জুলাই
ছবি: জাহিদুল করিম