৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। স্কুলে টিকা নিচ্ছে এক শিশু। বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দীঘিনালা, খাগড়াছড়ি, ১১ অক্টোবরছবি: পলাশ বড়ুয়া
২ / ১৬
খাবার মুখে করে গাছ থেকে নামছে একটি কাঠবিড়ালি। কালীঘাট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১১ অক্টোবরছবি: শিমুল তরফদার
৩ / ১৬
বর্ষার ফুল হিসেবে পরিচিত কদম। তবে এখনো ফুলটির দেখা মেলে। দিঘি দক্ষিণপাড়া, মানিকগঞ্জ, ১১ অক্টোবরছবি: আব্দুল মোমিন
৪ / ১৬
কুমিল্লা শহরের প্রায় সব সড়কে দিনভর যানজট লেগেই থাকে। দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। সার্কিট হাউস সড়ক, কুমিল্লা, ১১ অক্টোবরছবি: এম সাদেক
৫ / ১৬
বিভিন্ন কাজে এখনো ব্যবহার করা হয় স্টিলের ট্রাংক। তবে এর ব্যবহার এখন অনেকটাই কমে গেছে। রাজাগঞ্জ, কুমিল্লা, ১০ অক্টোবরছবি: প্রথম আলো
৬ / ১৬
প্রতি মণ পেঁয়াজ বেচাকেনা চলছে ৮০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকায়। চৌরঙ্গী, কুমারখালী, খুলনা, ১০ অক্টোবরছবি: প্রথম আলো
৭ / ১৬
দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে ওড়ানো হচ্ছে ফানুস। শালবন বৌদ্ধবিহার, বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ১০ অক্টোবরছবি: পলাশ বড়ুয়া
৮ / ১৬
বিদ্যুৎ নেই, তাই মোমবাতি জ্বালিয়ে চলছে লেখাপড়া। বরমী, শ্রীপুর, গাজীপুর, ১১ অক্টোবরছবি: সাদিক মৃধা
পশ্চিম আকাশে ঢলে পড়েছে সূর্য। পড়ন্ত বিকেলেও থামছে না বালুশ্রমিকের ব্যস্ততা। এরই মধ্যে সেখানে দুরন্তপনায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। বাউয়ারকান্দি গ্রাম, সদর উপজেলা, সিলেট, ১১ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
ওএমএস বিক্রয়কেন্দ্রে চাল ও আটা কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড়। আগেভাগেই বিক্রয়কেন্দ্রে এসে জায়গা ধরে রেখেছেন তাঁরা। সুবিল সেতু এলাকা, বগুড়া শহর, ১১ অক্টোবরছবি: সোয়েল রানা
১২ / ১৬
সাইকেলে চেপে স্কুলের পথে একদল শিক্ষার্থী। সাত শিমুলিয়া উচ্চবিদ্যালয় এলাকা, বগুড়া সদর, ১১ অক্টোবরছবি: সোয়েল রানা
যাদুরানী হাট থেকে বছরে পৌনে দুই কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়। এরপরও হাট উন্নয়নে তেমন খরচ করা হয় না। ফলে হাটে উপস্থিত ক্রেতা-বিক্রেতাকে কাদাপানিতে দাঁড়িয়ে পশু কেনাবেচা করতে হচ্ছে। যাদুরানী হাট, হরিপুর, ঠাকুরগাঁও, ১১ অক্টোবরছবি: মজিবর রহমান খান
১৫ / ১৬
কুমিল্লা নগরের ঐতিহ্যবাহী সোনার দোকান আজম খান জুয়েলার্স। ব্যবসায়ী আলমগীর খান দীর্ঘদিন ধরে শখের বশে সংগ্রহ করছেন বিভিন্ন দেশের মুদ্রা ও রুপার তৈরি সামগ্রী। ব্যবসাপ্রতিষ্ঠানের এক পাশে সেগুলো সাজিয়ে রেখেছেন তিনি। ১১ অক্টোবরছবি: এম সাদেক
১৬ / ১৬
বৃষ্টিতে ভিজে বিদ্যুতের তারে বসে আছে চড়ুই পাখি। বন্দরবাজার, সিলেট, ১১ অক্টোবরছবি: আনিস মাহমুদ