একঝলক (৮ ফেব্রুয়ারি ২০২৬)

১ / ২১
পাতাঝরা গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্য। খেপ্পোপাড়া, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
লাউগাছের ডগায় কুঁড়ি ও ফুল—সবুজে ভর করে আগাম ফলের ইশারা। লেমুছড়ি, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২১
কুয়াশামাখা ভোরে শোলার ভেলায় ময়ূর নদী পার হচ্ছেন তিনি। দারোগার ভিটা, বটিয়াঘাটা, খুলনা, ৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২১
নদীর বুকে আলো-ছায়ার খেলায় একা নৌকা, সঙ্গী শুধু পাখির উড়ান। সুরমা নদী, মাছিমপুর, সিলেট, ৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৫ / ২১
যমুনার জেগে ওঠা চরে ঘাস খাচ্ছে ভেড়ার পাল। পাকুল্লা, সোনাতলা, বগুড়া, ৮ ফেব্রুয়ারি
ছবি:সোয়েল রানা
৬ / ২১
যমুনার খেয়াঘাট এলাকায় ছুটে চলছে ঘোড়ার গাড়ি। হাসনাপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ৮ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৭ / ২১
সিলেট নগরের বিভিন্ন এলাকায় খাওয়ার পানির সংকট চলছে। তাই দূর থেকে বোতলে করে খাবার পানি সংগ্রহ করে ফিরছেন এই নারী। রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ২১
কাপ্তাই হ্রদে রাতে পাতা জালে সকালে ধরা বড় রুই তুলছেন দুই জেলে। স্বর্ণটিলা, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২১
ভ্যানে সাজানো হরেক রকমের খেলনা নিয়ে নগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করবেন এই ফেরিওয়ালা। স্টেশন রোড, সিলেট, ৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১০ / ২১
সকালে দক্ষিণ আকাশে ঝুলে আছে আধখানা চাঁদ। চক্রাখালী, বটিয়াঘাটা, খুলনা, ৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
দ্রুতগতির যানবাহন চলাচল করা মহাসড়কের এক পাশে বসে আছে একটি কুকুরছানা। এভাবে সড়কে চলে আসার কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় অনেক প্রাণী। সাচিবুনিয়া, খুলনা। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
পানি শুকিয়ে যাওয়ায় ধলেশ্বরী নদীর বুকে জেগেছে বিশাল চর। ঘিওর, মানিকগঞ্জ। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: আব্দুল মোমিন
১৩ / ২১
ফেরি করে বিক্রি করা হচ্ছে গাছপাকা তেঁতুল। নজরে আসামাত্রই জিবে জল আনা এই তেঁতুল কিনছেন অনেকে। কৈলাস রঞ্জন মোড়, রংপুর। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
কাজের সন্ধানে সরঞ্জামাদি নিয়ে বসে আছেন এক দিনমজুর। নির্বাচনের ডামাডোলে কাজ কমে যাওয়ায় এভাবেই অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁদের। বেতপট্টি, রংপুর। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
ধনিয়া ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। কেওয়া, শ্রীপুর, গাজীপুর। ৮ ফেব্রুয়ারি ২০২৬।
ছবি: সাদিক মৃধা
১৬ / ২১
ঝুঁকি নিয়ে খোলা পিকআপে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে একটি বেদে পরিবার। আহলাদীপুর, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক, রাজবাড়ী। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এম রাশেদুল হক
১৭ / ২১
যন্ত্রচালিত তাঁতে লুঙ্গি তৈরি করছেন এক শ্রমিক। তামাই, বেলকুচি, সিরাজগঞ্জ। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: আরিফুল গণি
১৮ / ২১
উল্টো পথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। আগারগাঁও, ঢাকা। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২১
শিশুকে কোলে নিয়ে পরম মমতায় চুল কেটে দিচ্ছেন বাবা। এম্পু পাড়া, বান্দরবান। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মং হাই সিং মারমা
২০ / ২১
দুর্গম এলাকায় গিয়ে নবজাতক শিশুদের টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। রামজু পাড়া, বান্দরবান। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: মং হাই সিং মারমা
২১ / ২১
বাড়ির উঠানে বসে পলো তৈরি করছেন নারী কারিগরেরা। গ্রামটির অন্তত ৪০টি পরিবার সারা বছর পলো তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বোকাইল, গেরদা, ফরিদপুর। ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: আলীমুজ্জামান