বরিশাল সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাত্রাপথে তাঁকে স্বাগত জানান দলীয় নেতা–কর্মীসহ সাধারণ মানুষ। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা, ফরিদপুর, ১৩ জুলাইছবি: আলীমুজ্জামান
৭ / ১৮
বৃষ্টির মধ্যে বিদ্যালয়ের পথে দুই শিক্ষার্থী। দাউদকান্দি, কুমিল্লা, ১৩ জুলাইছবি: আবদুর রহমান ঢালী
গবাদিপশুর জন্য মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন কৃষক। চর কৃষ্ণপুর, ফরিদপুর, ১২ জুলাইছবি: আলীমুজ্জামান
১০ / ১৮
বৃষ্টির মধ্যে লটকন বিক্রি করতে এসে বিপাকে পড়েছেন চাষিরা। কারণ, বেচাবিক্রি কম হচ্ছে। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ১৩ জুলাইছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সড়কপথে বরিশালে যান এবং বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংগঠনিক সভায় অংশ নেন। তাঁকে শুভেচ্ছা জানাতে বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা সড়কের পাশে অবস্থান নিয়েছিলেন। চৌমাথা, বরিশাল, ১৩ জুলাইছবি: সাইয়ান
১২ / ১৮
গাছ থেকে কাঁঠাল পেড়ে তা পাইকারের কাছে বিক্রির জন্য সড়কের ধারে স্তূপ করে রাখা হয়েছে। খালাশপীর, পীরগঞ্জ, রংপুর, ১৩ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৮
তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে জেলায় রেকর্ড করেছে। বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে তা নিয়ে উচ্ছ্বাস শিক্ষক ও শিক্ষার্থীদের। সৈয়দপুর, ১৩ জুলাইছবি: প্রথম আলো