একঝলক (৭ মে ২০২৬)

১ / ২২
ভোররাতের বৃষ্টির বিন্দু জমে আছে লিলি ফুলে। সাধনাপুর, রাঙামাটি, ৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২২
ঈদুল আজহার ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। শিশুরত্ন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল, উত্তম বানিয়াপাড়া, রংপুর, ৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
৩ / ২২
ময়মনসিংহ-ধোবাউড়া সড়কের গোয়াতলা এলাকায় বালুবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়েছে। গোয়াতলা, ময়মনসিংহ, ৭ জুন
ছবি: প্রথম আলো
৪ / ২২
সাপ্তাহিক হাটে কাঁঠাল এনেছিলেন বাগানিরা। ক্রেতার অভাবে বিক্রি করতে না পেরে অনেকে নদীর ঘাটে কাঁঠাল ফেলে চলে যান। ফেলে যাওয়া কাঁঠাল পচে যাচ্ছে নদীর ঘাটে। বনরূপা সমতা ঘাট, রাঙামাটি, ৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২২
বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে পড়ে শালিকটি। বৃষ্টি শেষে পাখিটি গাছের ডালে বসে পালক ঝেড়ে নিচ্ছে। উলুছড়া পাহাড়, রাঙামাটি, ৭ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২২
বৃষ্টিস্নাত ফুরুসগাছ। ভদ্রঘাট শেখপাড়া, সিরাজগঞ্জ, ৭ জুন
ছবি: সাজেদুল আলম
৭ / ২২
সবজির মাচায় ঘুরে বেড়াচ্ছে গিরগিটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৭ জুন
ছবি: সাদিক মৃধা
৮ / ২২
মাঠে ফুটবল খেলছে শিশুরা। শিমুলিয়া, শিবালয়, মানিকগঞ্জ, ৭ জুন
ছবি: আবদুল মোমিন
৯ / ২২
গ্রামের মাঠে ভুট্টা শুকাচ্ছেন কৃষক। ভাটিপাড়া, কুমিল্লা, ৭ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২২
জমিতে জমে থাকা পানি শুকিয়ে যাচ্ছে। সেখানে আটকে থাকা মাছ ধরছে শিশু–কিশোরেরা। পাগলাপীর, রংপুর, ৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২২
বরইগাছের ডালে বসে আছে ঘুঘু। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২২
রাস্তার দুই পাশে সারি সারি গাছ। গাছের ছায়াঘেরা পথ ধরে স্কুলে যাচ্ছে এক শিশু। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২২
ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালতের সামনে মানববন্ধনে কর্মজীবী নারীরা। আজ পল্লবীর শিশু ধর্ষণ-হত্যার মামলায় রায়ের আগে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। জজ আদালত চত্বর, ঢাকা, ৭ জুন
ছবি: দীপু মালাকার
১৪ / ২২
ভ্যানচালক স্বামী শহরে যাবেন কাঁচা তাল নিয়ে, তার জন্য সকালের খাবার এনে দেন স্ত্রী। বটিয়াঘাটা, খুলনা, ৭ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২২
লিচুর মৌসুম এখন শেষের দিকে। বাগানের গাছ থেকে লিচু ছিঁড়ে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। হরকলি, রংপুর, ৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, ৭ জুন
ছবি: দীপু মালাকার
১৭ / ২২
ছয়দফা দাবিতে বিক্ষোভে ইন্টার্ন চিকিৎসকেরা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, ঢাকা, ৭ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
১৮ / ২২
হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়ির উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুরা। বাংলাদেশ শিশু হাসপাতাল, ঢাকা, ৭ জুন
ছবি: মীর হোসেন
১৯ / ২২
হারভেস্টারে ধান কাটা খরচ কম, তাই এখন যন্ত্রের ব্যবহার বাড়ছে। রামজীবন, রংপুর, ৭ জুন
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২২
সাপ্তাহিক বাজারে ঝুড়িভর্তি টাটকা লটকন ফল নিয়ে বসেছেন এক বিক্রেতা। এই মৌসুমি ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। মারমা বাজার, বান্দরবান, ৭ জুন
ছবি: মং হাই সিং মারমা
২১ / ২২
মাঠে কাজের একফাঁকে গরমে কাহিল হয়ে পড়েছেন তিন কৃষক। পথের ধারে তালগাছের ছায়ায় জিরিয়ে নিচ্ছেন তাঁরা। নন্দীপাড়া, বগুড়া, ৭ জুন
ছবি : সোয়েল রানা
২২ / ২২
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চুরমার হয়ে যাওয়া পিকআপভ্যান। এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। মিরসরাই, চট্টগ্রাম, ৭ জুন
ছবি: ইকবাল হোসেন