একঝলক (১১ জুলাই,২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
লেকের পাড় ঘেঁষে জমে আছে শেওলা ও আবর্জনা। এমন পরিবেশ এডিস মশার জন্য আদর্শ প্রজননস্থল। রাজধানীর গুলশান-মহাখালী সংযোগ সড়ক, ১১ জুলাই
ছবি: দীপু মালাকার
২ / ২২
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ১১ জুলাই
ছবি: এম সাদেক
৩ / ২২
বর্ষায় নদ-নদী, হাওরে নৌকাডুবির ঘটনা বাড়ে। তবু ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রীসহ নৌকা চলাচল করছে। সিঙ্গাইর নদ, সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৪ / ২২
নিজের হাতে তৈরি শীতলপাটি বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন সন্ধ্যা রানী। তাঁর আশা, এটি ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন। সালুটিকর ব্রিজ, গোয়াইনঘাট, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৫ / ২২
বর্ষা মৌসুমে সিলেটের বিভিন্ন এলাকায় বসে নৌকার হাট। নৌকা বেচাকেনার পাশাপাশি নতুন বইঠা বিক্রি হয় এসব হাটে। ছোট-বড় এসব বইঠা ১০০ থেকে হাজার টাকায় বিক্রি হয়। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৬ / ২২
সিএনজি স্টেশনে গ্যাসের চাপ কম। এ কারণে গ্যাস নিতে আসা সিএনজিচালিত অটোরিকশার লম্বা সারি পড়ে গেছে। ছালিয়া, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৭ / ২২
হাওর ও খাল-বিলে এখন ভরপুর পানি। বর্ষার নতুন পানিতে মাছ ধরা পড়ে বেশি। এ সময় চাহিদা বাড়ে মাছ ধরার ফাঁদ বা চাঁইয়ের। ছোট-বড় আকারভেদে একেকটি মাছ ধরার ফাঁদ বিক্রি হয় ৬০ থেকে ১২০ টাকায়। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৮ / ২২
স্থানীয়ভাবে ‘দোহার’ নামে পরিচিত জাল তৈরি করছেন বাবর আলী। একটি দোহার তৈরি বাবদ মজুরি পান তিনি ৬০০ টাকা। শ্রীরামপুর, রাজশাহী, ১১ জুলাই
ছবি: শহীদুল ইসলাম
৯ / ২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে চলছে তিন চাকার যানবাহন। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। মোগরাপাড়া চৌরাস্তা, নারায়ণগঞ্জ, ১১ জুলাই
ছবি: দিনার মাহমুদ
১০ / ২২
ট্রলার থেকে নামানো হচ্ছে ভুসির বস্তা। গোখাদ্য হিসেবে বিক্রি করা হবে এই ভুসি। বড়বাজার, খুলনা, ১১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২২
পাহাড়ে লটকন চাষ হচ্ছে। বাগানির কাছ থেকে লটকন কিনে স্থানীয় পাইকারি বাজারে ১০০ টাকা কেজিতে বিক্রি করা হয়। দেওয়ানপাড়া, বনরূপা, রাঙামাটি, ১১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২২
কাঁকরোল ফুলে পরাগায়ন ঘটাচ্ছেন এক কিষানি। রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২২
আকাশমণিগাছের ডালে বাসা তৈরি করেছে বক। বরমী, শ্রীপুর, গাজীপুর, ১১ জুলাই
ছবি: সাদিক মৃধা
১৪ / ২২
সিলেটে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ের যাচ্ছে শিক্ষার্থীরা। লাক্কাতুরা, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২২
গৃহস্থালির কাজে ব্যবহৃত পণ্য বিক্রি করতে গ্রামের পথে বেরিয়েছেন এক ফেরিওয়ালা। মোলংহাট, মিঠাপুকুর রংপুর, ১১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
আনারসের চাহিদা থাকে সারা বছরই। পাইকারি ফলের আড়তে বিক্রির জন্য ট্রাক থেকে আনারস নামানো হচ্ছে। আকারভেদে এক হালি আনারস বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়। কদমতলী, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৭ / ২২
বৃষ্টিভেজা সকালে চা-বাগান থেকে পাতা তুলে ফিরছেন এক নারী চা-শ্রমিক। মালনীছড়া চা-বাগান, সিলেট, ১১ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২২
ট্রাক থেকে ভুট্টা নামিয়ে গোডাউনে নিচ্ছেন শ্রমিকেরা। পাইকারিতে প্রতি মণ ভুট্টা ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে। হাটখোলা, শেরপুর, বগুড়া, ১১ জুলাই
ছবি: সোয়েল রানা
১৯ / ২২
বর্ষার পানির সঙ্গে নদীতে ভেসে এসেছে কচুরিপানা। তাই কচুরিপানার মধ্য দিয়ে নৌকায় যাত্রী নিয়ে পারাপারে বেগ পেতে হচ্ছে খেয়াঘাটের মাঝিদের। হাজীগঞ্জ, গুদারাঘাট, নারায়ণগঞ্জ, ১১ জুলাই
ছবি: দিনার মাহমুদ।
২০ / ২২
কলেজ চত্বরে ফুটে আছে দৃষ্টিনন্দন জারুল ফুল। সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, ১১ জুলাই
ছবি: সোয়েল রানা
২১ / ২২
লেকে ঘুরে বেড়াচ্ছে একটি গুইসাপ। সরকারি আজিজুল হক কলেজ লেক, বগুড়া, ১১ জুলাই
ছবি: সোয়েল রানা
২২ / ২২
কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির সামনে জমেছে পানি। সড়ক তলিয়ে যাওয়ায় কলাগাছের ভেলায় পারাপার হচ্ছে বাসিন্দারা। বর্ষা এলেই এমন বিড়ম্বনায় পড়তে হয় তাঁদের। ঝাকুনিপাড়া, কুমিল্লা, ১১ জুলাই
ছবি: এম সাদেক