একঝলক (১৬সেপ্টেম্বর ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
খুলনায় মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। জমে থাকা বৃষ্টির পানি মাড়িয়ে সুপেয় পানি আনতে যাচ্ছেন এক নারী। বাস্তুহারা এলাকা, খুলনা, ১৬ সেপ্টেম্বর।
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
জমে থাকা বৃষ্টির পানিতে বাড়ছে মশার উপদ্রব। মুজগুন্নী সিটি করপোরেশন মার্কেট, ১৬ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
তবলা তৈরিতে ব্যস্ত এক কারিগর। এখানে পুরোনো তবলাও মেরামত করেন তিনি। পিটিআই মোড়, খুলনা, ১৬ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৬
ময়মনসিংহে ইলিশের দাম অনেকটাই কমেছে। ছোট আকারের এক হালি ইলিশ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর আকারে বড়গুলোর ওজনভেদে বিক্রি হচ্ছে  দেড় থেকে ২ হাজার টাকায়। মেছুয়া বাজার, ময়মনসিংহ, ১৬ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন
৫ / ১৬
সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে পাটকাঠি। আকার ও মানভেদে ১৬০ পিস পাটকাঠি ৭০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করা হয়। বাটাজোর বাজার, গৌরনদী উপজেলা, বরিশাল, ১৬ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৬ / ১৬
মাছের খোঁজে নদীর কূল ধরে চলেছেন এক জেলে। পানবাড়ী, রংপুর, ১৬ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৬
পূজার আরতিতে ঢাকঢোল ও খোলের ব্যবহার বেশি হয়। দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্র মেরামত ও তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। চৌহাট্টা, সিলেট, ১৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৬
সিলেটের বিভিন্ন এলাকায় আমন ধান রোপণ করা হচ্ছে। বীজতলা থেকে বীজ তুলছেন এক কৃষক। কালাইউড়া, সিলেট, ১৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৬
লেকে ছিপ ফেলে মাছ ধরার আশায় বসেছেন শৌখিন মৎস্যশিকারিরা। সাপ্তাহিক ছুটির দিনে ছয় শ টাকায় টিকিট কেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরেন তাঁরা। মীনাবাজার, নারায়ণগঞ্জ, ১৬ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
১০ / ১৬
মানিকগঞ্জের ইছামতী নদী ভাঙনে বেইলি সেতু ধসে গেছে। এতে গত বুধবার থেকে ঘিওর-শ্যামগঞ্জ সড়কে যাত্রী ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘিওর ও দৌলতপুর ছয়টি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ বিপাকে রয়েছে। কুস্তা, ঘিওর, মানিকগঞ্জ, ১৬ সেপ্টেম্বর
ছবি: আব্দুল মোমিন
১১ / ১৬
চাষিদের কাছ থেকে কিনে আনা পাট গুছিয়ে রাখা হচ্ছে গোডাউনে। মানভেদে প্রতি মণ পাট ১৮০০ থেকে ২২০০ টাকায় বিক্রি করা হয়। শিকারপুর বন্দর, উজিরপুর, বরিশাল, ১৬ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১২ / ১৬
কুড়িগ্রামের ধরলা নদী থেকে ধরা বড় আকারের কাতলা ও বোয়াল মাছ নিয়ে রংপুর শহরে বিক্রি করতে এসেছেন কাজল চন্দ্র দাস। কলেজ রোডের চারতলা মোড়, রংপুর, ১৬ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
গ্যাসের সংকট থাকায় বাড়ির আঙিনায় মাটির চুলায় রান্না করছেন এক গৃহিণী। দেওভোগ আখড়া, নারায়ণগঞ্জ, ১৬ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
১৪ / ১৬
ছুটির দিনে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা কাপ্তাই লেক ভ্রমণ করছেন। ডিসি বাংলো, ১৬ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৬
প্রথম আলোর আয়োজনে সেনসোডাইনের সহযোগিতায় জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের জন্য আয়োজন করা হয় আনন্দ মেলার। মেলায় বায়োস্কোপ দেখছে শিশুরা। জাপান গার্ডেন সিটি, মোহাম্মদপুর, ঢাকা, ১৬ সেপ্টেম্বর
ছবি:খালেদ সরকার
১৬ / ১৬
হার ই-ট্রেডের উদ্যোগে নারী উদ্যোক্তার তৈরি দেশীয় পণ্য নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। স্টলে মুক্তার গয়না দেখছেন ক্রেতারা। জিইসি কনভেনশন সেন্টার, চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর
ছবি- জুয়েল শীল