পায়রা, বিষখালী, বলেশ্বরের মোহনায় অবস্থিত লালদিয়ার চরে ট্রলার নিয়ে ঘুরতে এসেছেন পর্যটকেরা। পাথরঘাটা উপজেলা, বরগুনা, ১৪ অক্টোবরছবি: সাইয়ান
২ / ৯
বিয়েশাদি ও সামাজিক অনুষ্ঠানে ফুলের চাহিদা বেড়ে যায়। তাই ফুলের মার্কেটে ফুলের মালা তৈরিতে ব্যস্ত ব্যবসায়ীরা। শহীদ খোকন উদ্যান-সংলগ্ন ফুলের মার্কেট, বগুড়া শহর, ১৪ অক্টোবরছবি: সোয়েল রানা
৩ / ৯
মাছ শিকারের আশায় করতোয়া নদীর তীরে দুটি হট্টিটি পাখি। চুপিনগর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ১৪ অক্টোবরছবি: সোয়েল রানা
৪ / ৯
গাছ থেকে ডাব ও নারকেল পাড়েন দিলীপ কুমার। গাছপ্রতি ১৫০ টাকা নেন তিনি। পেড়ে দেওয়ার বিনিময়ে ডাবও নেন। চন্দনপাট, রংপুর, ১৪ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
রংপুরে আমন ধান কাটছেন এক চাষি। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১৪ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৬ / ৯
আজ শুক্রবারের সকালটা ছিল উত্তর জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন রকম। শরতের শেষ দিকে এসে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। এই কুয়াশার মধ্যে সকালে প্রাইভেট পড়তে বের হয়েছে স্কুলছাত্রীরা। ডাঙ্গাপাড়া, পঞ্চগড়, ১৪ অক্টোবরছবি: রাজিউর রহমান
৭ / ৯
হাতে গা মাজুনি বুনছেন এক নারী । নৌ ফাউন্ডেশন মোড়, খুলনা, ১৪ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৮ / ৯
বিলে চাই পেতে রেখেছিলেন এক মৎস্যজীবী। বিকেলে মাছ ধরা শেষে হেঁটে বাড়ি ফিরছেন তিনি। তেলিখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ১৩ অক্টোবরআনিস মাহমুদ
৯ / ৯
বস্তায় হলুদ ভরছেন এক ব্যক্তি। স্থানীয় হাটবাজারে প্রতি মণ হলুদ বিক্রি হয় ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকায়। পাঠানো হবে রাজধানী ঢাকায়। দীঘিনালা, বোয়ালখালী, খাগড়াছড়ি, ১৩ অক্টোবরছবি: পলাশ বড়ুয়া