পাহাড়ের এক বাসিন্দা ঝুড়িভর্তি চালতা বিক্রি করতে যাচ্ছেন গ্রাম থেকে শহরে। আম ছড়ি, রাঙামাটি, ২২ জুনছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২১
বর্ষায় যমুনা নদীতে পানি বাড়ছে। এর মধ্যে পাল তুলে বাতাস কাজে লাগিয়ে চরাঞ্চল থেকে ফিরছেন এক মাঝি। অতীতে এমন পালতোলা নৌকা অহরহ দেখা গেলেও এখন তেমন দেখা যায় না। যমুনা নদী, বেড়া, পাবনা, ২২ জুনছবি: হাসান মাহমুদ
১৪ / ২১
গমখেতে খাবারের জন্য এসেছে ধলাকোমর মুনিয়া পাখির দল। এটি এক প্রজাতির তৃণচর পাখি। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। লাকুটিয়া, কাশিপুরন, বরিশাল, ২২ জুনছবি: সাইয়ান
১৫ / ২১
পিহর গ্রামের বেশ কিছু পরিবার বাণিজ্যিকভাবে মাছের চাষ করছে। এসব মাছ স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন বাজারে বিক্রির জন্য নেওয়া হয়। পাঙাশ মাছের একটি খামারে খাবার দিচ্ছেন শ্রমিক বজলুর রহমান। চান্দিনা, কুমিল্লা, ২২ জুনছবি: আবদুর রহমান
১৬ / ২১
ছোট ডোবায় ফুটেছে সাদা-বেগুনি রঙের কচুরিপানার ফুল। এটি একটি ভাসমান জলজ উদ্ভিদ। লাকুটিয়া, কাশিপুর, বরিশাল, ২২ জুনছবি: সাইয়ান
১৭ / ২১
নদীর ঘাটে নৌকা বাঁধার খুঁটিতে বসে শিকারের দিকে দৃষ্টি মাছরাঙা পাখিটির। লতিফপুর, শ্রীপুর, গাজীপুর, ২২ জুনছবি: সাদিক মৃধা
১৮ / ২১
বর্ষায় শরতের রূপ ধারণ করেছে আকাশ। কাপ্তাই হ্রদে নীল জলরাশির ওপর নীল আকাশে সাদা মেঘের ছোটাছুটি খেলা। বড়াদম লাভ পয়েন্ট প্রাঙ্গণ, রাঙামাটি, ২২ জুনছবি: সুপ্রিয় চাকমা
১৯ / ২১
ক্যাপটিভে বসে আছে মোনা মানকি। চঞ্চল স্বভাবের এই বানরগুলোর মূল আবাস পশ্চিম আফ্রিকায়। পাচার চক্রের কাছ থেকে উদ্ধার করে বানরগুলো গাজীপুর সাফারি পার্কে রাখা হয়েছে। সাফারি পার্ক, গাজীপুর, ২২ জুনছবি: সাদিক মৃধা
২০ / ২১
২০. নদীর ওপারে চরাঞ্চলে অনেক মানুষের বসবাস। সেখানে খুচরা দোকানে বিক্রির জন্য পাইকারি দরে কিনে নিয়ে যাওয়া হচ্ছে ব্রয়লার মুরগি। যমুনা নদী, বেড়া, পাবনা, ২২ জুনছবি: হাসান মাহমুদ
২১ / ২১
শর্ষেদানা পিষে তা থেকে তেল বের করার পর পাওয়া যায় খৈল। গোখাদ্য ও মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় এই খৈল। এখানে প্রতি কেজি শর্ষে তেল বিক্রি হচ্ছে ২০০ টাকায় এবং প্রতি ৫ কেজি খৈল বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। নাকালিয়া বাজার, বেড়া, পাবনা, ২২ জুনছবি: হাসান মাহমুদ