রস সংগ্রহের জন্য খেজুরগাছে হাঁড়ি বাঁধছেন গাছি সাদ্দাম হোসেন। পসরা, সদর উপজেলা, ফরিদপুর, ৬ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
২ / ১৯
রাঙামাটি জেলা নারী উদ্যোক্তা উন্নয়ন সংস্থা আয়োজিত মেলায় ক্রেতা–দর্শনার্থীদের ভিড়। আশিকা কনভেনশন, রাঙামাটি, ৬ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করছে এক শিক্ষার্থী। রাজশাহী কলেজ, রাজশাহী, ৬ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
৪ / ১৯
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও এডিশন ফাউন্ডেশনের সহযোগিতায় দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও শীর্তাত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা বিদ্যালয় মাঠ, পাটগ্রাম, লালমনিরহাট, ৬ জানুয়ারিছবি: প্রথম আলো
৫ / ১৯
চারপাশ কুয়াশায় ঢাকা। এর মধ্যেই চা–বাগানে পাতা তুলছেন এক চা–শ্রমিক। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৬ জানুয়ারিছবি: শিমুল তরফদার
৬ / ১৯
খাদ্যের সন্ধানে শর্ষেখেতের ওপর দিয়ে বকের ওড়াউড়ি। বালি খাড়া গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ৬ জানুয়ারিছবি: এম সাদেক
কয়েক দিন পর সকালে ঝলমলে রোদের দেখা মিলেছে। কাপড় ধুয়ে সেই রোদে শুকাতে দিচ্ছেন এক নারী। হাউজপাড়া, আটুয়া, পাবনাছবি: হাসান মাহমুদ
১২ / ১৯
সারা দিন সূর্যের দেখা নেই। তীব্র শীতে কাবু হয়ে পড়েছে মানুষের পাশাপাশি প্রাণীরাও। ফুটপাতে থাকা মানুষের সঙ্গে ঘুমাচ্ছে একটি কুকুর। কাজির দেউড়ি এলাকা, চট্টগ্রাম, ৬ জানুয়ারিছবি: জুয়েল শীল
১৩ / ১৯
চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাটেল এক্সপো’ বা গবাদিপশু প্রদর্শনী। এতে চট্টগ্রামের বিভিন্ন জাতের গরু প্রদর্শন করা হয়। ৫০ টাকা মূল্যের টিকিট কেটে শত শত মানুষ এই প্রদর্শনী উপভোগ করেন। ৬ জানুয়ারিছবি: জুয়েল শীল
১৪ / ১৯
নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে রোডমার্চ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সেখানে উপস্থিত ছিলেন শন্তু লারমা, রানা দাশগুপ্তসহ সংগঠনটির নেতা–কর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে, চট্টগ্রাম, ৬ জানুয়ারিছবি: জুয়েল শীল
১৫ / ১৯
দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে; বিশেষ করে শিশুরা। ঢাকা শিশু হাসপাতাল, ৬ জানুয়ারিছবি: আশরাফুল আলম
১৬ / ১৯
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা করেন দলটির নেতা–কর্মীরা। শাহবাগ, ঢাকা, ৬ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ