একঝলক (৬ ফেব্রুয়ারি ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
ঝোপজাতীয় বনপুদিনা বা মটমটিয়াগাছে ফুল এসেছে। কুন্ডারচর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: জিয়া ইসলাম
২ / ১৪
পলিথিনের টুকরা ঠোঁটে নিয়ে শজনেগাছের ডালে বসে আছে শালিক পাখি। ঘিলাছড়ি টিলা, রাঙামাটি, ৬ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৪
বাগানবিলাস ফুলের ওপর বসেছে প্রজাপতি। নানিয়ারচর, রাঙামাটি, ৬ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৪
বিভিন্ন কারখানায় ব্যবহৃত ড্রামগুলো খালি হওয়ার পর তা ভৈরব নদের পানিতে ধুয়ে বিক্রির উপযোগী করা হচ্ছে। বড়বাজার, খুলনা, ৬ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৪
মাছ ধরতে ঘেরের পানি সেচে ফেলা হয়েছে। ঘেরের সেই অল্প কাদাপানিতে নেমেছে বকের ঝাঁক। দামোদর, ফুলতলা, খুলনা, ৬ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৪
শীতের শেষে ফুটতে শুরু করেছে শিমুল ফুল। সেখানে খাবার সংগ্রহ করতে আসছে পাখিগুলো। মেন্দিবাগ, সিলেট, ৬ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৪
কুয়াশাচ্ছন্ন সকালে মাঠে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা ধুনট, বগুড়া, ৬ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৮ / ১৪
খেতের পাশে বসেই খাওয়াদাওয়া সারছেন কৃষক। ধুনট, বগুড়া, ৬ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ১৪
রঙ্গন ফুলের ওপর বসেছে প্রজাপতি। কোটবাড়ি, কুমিল্লা, ৬ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১০ / ১৪
পুকুরে বাঁশের খুঁটিতে শিকারের অপেক্ষায় বসে আছে ছোট মাছরাঙা। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ৬ ফেব্রুয়ারি
ছবি: সাদিক মৃধা
১১ / ১৪
দিগন্তবিস্তৃত ভুট্টাখেত। সেই খেতে সেচ দিতে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন কৃষক। শাহবাজপুর, রংপুর, ৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৪
মাঠ থেকে শর্ষে কেটে বাড়ির উঠানে ঢালছেন কৃষক। শুকানোর পর মাড়াই করে এর থেকে বের করা দানা বিক্রি হবে হাটে। বর্তমানে প্রতি মণ শর্ষেদানা বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকায়। বয়রা, কাশিনাথপুর, পাবনা, ৬ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৪
বেশ কয়েক দিন ধরে নালার ময়লা–দুর্গন্ধযুক্ত পানি সড়কের ওপর জমে আছে। এতে এই সড়কে চলাচলকারী মানুষকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। নাসিরাবাদ বাদশা মিয়া পেট্রলপাম্পের সামনে, চট্টগ্রাম, ৬ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
১৪ / ১৪
অমর একুশে বইমেলায় স্টলে বই দেখছেন বইপ্রেমীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে, ঢাকা, ৬ ফেব্রুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ