দিনাজপুর থেকে বগুড়াগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বগুড়া-রংপুর মহাসড়কের নাগরকান্দি এলাকা, শিবগঞ্জ উপজেলা, বগুড়া। ২৭ আগস্টছবি: সোয়েল রানা
৭ / ১৮
পরীক্ষা শেষে বৃষ্টি থেকে বাঁচতে ছাতা মাথায় দিয়ে বাড়ি ফিরছে এইচএসসি পরীক্ষার্থীরা। চট্টগ্রামের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকা, ২৭ আগস্টছবি : মামুন মুহাম্মদ
৮ / ১৮
বিল থেকে নৌকায় শাপলা ফুল সংগ্রহ করে তা পাইকারের কাছে বিক্রির জন্য প্রস্তুত করছেন মাঝিরা। মুন্সিগঞ্জের সিরাজদিখানের কমলাপুর এলাকায়। ২৬ আগস্টছবি: দীপু মালাকার
৯ / ১৮
রংপুর নগরের সাতমাথা এলাকার রেলগেট এলাকায় সামান্য বৃষ্টিতে পানি জমে। ফলে সড়কের পিচ ও খোয়া উঠে খানাখন্দ তৈরি হয়েছে। সেখানে একটি ব্যাটারিচালিত অটোরিকশা গর্তে আটকে গেছে। কয়েকজন মিলে ঠেলে পার হচ্ছেন। ২৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
ঝুড়িতে করে গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে চুড়ি-ফিতা বিক্রি করতে বেরিয়েছেন সালমা বেগম। দিনভর এ–বাড়ি ও–বাড়িতে ঘুরে চুড়ি–ফিতা বিক্রি করে ৬০০ থেকে ৭০০ টাকা আয় করেন তিনি।
বাঘের টিলা এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর। ২৭ আগস্টছবি: আলীমুজ্জামান
১১ / ১৮
অতিবর্ষণের ফলে পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের সাতকানিয়া সদরের দেওয়ানহাট। দেওয়ানহাটের চিকন গলিছবি: মামুন মুহাম্মদ
১২ / ১৮
কৃষকের ঘরে উঠছে আউশ ধান। খেত থেকে ধান কেটে বাড়ির পাশে সড়কের ওপর ট্রাক্টর দিয়ে মাড়াইয়ের কাজ সেরে নিচ্ছে একটি কৃষক পরিবার। আছরউদ্দিন মুন্সির ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর। ২৭ আগস্টছবি: আলীমুজ্জামান
১৩ / ১৮
করতোয়া নদীর ওপর পুনর্নির্মিত হচ্ছে শাহ ফতেহ আলী সেতু। পূর্ব বগুড়ার হাজারো মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সেতু পেরিয়ে শহরে আসছেন। চেলোপাড়া এলাকা, বগুড়া। ২৭ আগস্টছবি: সোয়েল রানা
১৪ / ১৮
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফকিরপাড়ায় ট্রেনের ধাক্কায় আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। ২৭ আগস্টছবি: জুয়েল শীল
১৫ / ১৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ২৭ আগস্টছবি: আব্দুল্লাহ আল মামুন
১৬ / ১৮
বিসিক শিল্পনগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে রাসায়নিক ও তরল কাঁচামাল পরিবহনে ব্যবহৃত এসব ড্রাম পাইকারি দরে কিনে নেন এক ব্যবসায়ী। পরে এসব ড্রাম ধুয়ে পরিষ্কার করে আবার খুচরা বাজারে বিক্রি করেন তিনি। লাইব্রেরি বাজার সড়ক, পাবনা, ২৭ আগস্টছবি: হাসান মাহমুদ
১৭ / ১৮
নানা সংকট ও সম্ভাবনার দোলাচলে পাবনার কিছু এলাকায় এখনো টিকে আছে তাঁতশিল্প। সেই তাঁতের লুঙ্গি তৈরির সুতা শুকানো হচ্ছে রোদে। সড়কের পাশে সুতা শুকানোর এই কাজ বেশির ভাগ নারীরাই করে থাকেন। নতুনপাড়া, জালালপুর, পাবনা, ২৭ আগস্টছবি: হাসান মাহমুদ
১৮ / ১৮
পানিতে ধোয়ার পর ভ্যানে তোলা হচ্ছে সোনালি আঁশ পাট। শুকানোর পর এসব পাট বিক্রি হবে জালালপুর ও পাবনায়। ২৭ আগস্টছবি: হাসান মাহমুদ