একঝলক (৩১ আগস্ট ২০২৬)

১ / ১৬
সবুজের ভেতর ফুটে আছে বুনো কলমি ফুল। শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ৩১ আগস্ট
ছবি: মোস্তাফিজুর রহমান
২ / ১৬
গোলাপি রঙের পর্তুলিকা ফুল ফুটেছে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা, ৩১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
সবুজ পাতার মধ্যে সৌন্দর্য ছড়াচ্ছে বৃষ্টির ফোঁটায় ভিজে থাকা নীল অপরাজিতা ফুল। লেমুঝিরি মারমাপাড়া, বান্দরবান, ৩১ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
৪ / ১৬
ফুলের পাপড়িতে জমে আছে বৃষ্টির ফোঁটা। শিলছড়ি, রাঙামাটি, ৩১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৬
মেঘলা দিনে বাঁশের ডালে বসে আছে পাখি। কালাঘাটা, বান্দরবান, ৩১ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
৬ / ১৬
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়েছে যাত্রীবাহী বাসটি। সুনামগঞ্জ-সিলেট সড়ক, বাহাদুরপুর, সুনামগঞ্জ, ৩১ আগস্ট
ছবি: খলিল রহমান
৭ / ১৬
মরা গাছের কাঠের ওপর উড়ে এসে বসেছে তিনটি শালিক। নোয়াপাড়া, খাগড়াছড়ি, ৩১ আগস্ট
ছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ১৬
বর্তমানে প্লাস্টিকের পাটিরও বেশ চাহিদা রয়েছে। পাটি কাঁধে নিয়ে বিক্রির জন্য পথে পথে ঘুরছেন এক হকার। আকারভেদে ৩০০ থেকে ৬০০ টাকায় একেকটি পাটি বিক্রি হয়। বন্দরবাজার, সিলেট, ৩১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৬
সবুজ পাতার ফাঁকে রঙিন বটফল। জাগীর মেঘশিমুল, মানিকগঞ্জ, ৩১ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
১০ / ১৬
প্রকৃতিতে এখন গরমের দাপট। তাই বাজারে বৈদ্যুতিক ফ্যানের চাহিদাও রয়েছে বেশ। বন্দরবাজার, সিলেট, ৩১ আগস্ট
ছবি : আনিস মাহমুদ
১১ / ১৬
কাপ্তাই হ্রদে ভাসছে একটি নৌকা। ডিয়ার পার্ক, রাঙামাটি, ৩১ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৬
নৌকায় করে কচুরিপানা কেটে আনছেন তিনি। গোবিন্দপুর, সালথা, ফরিদপুর, ৩১ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৬
গ্যাস–সংকটের কারণে প্রায় ১৮ মাস ধরে বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা দ্রুত সচল করার দাবিতে মানববন্ধন পালন করে কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ৩১ আগস্ট
ছবি: শাহাদৎ হোসেন
১৪ / ১৬
বিক্রির জন্য ভ্যানে করে নেওয়া হচ্ছে বাঁশের ঝুড়ি। রেলিগেট, খুলনা, ৩১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
দলবেঁধে বিদ্যালয়ের পথে শিশুরা। পশ্চিম নবনিদাস, গঙ্গাচড়া, রংপুর, ৩১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৬
ভ্যানে করে হরেক পণ্য বিক্রি করছেন ফেরিওয়ালা। গিরিয়াপাড়, গঙ্গাচড়া, রংপুর, ৩১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম