হাজীগঞ্জ বাজার-সংলগ্ন একটি কারখানায় বিক্রির জন্য সারি সারি সাজিয়ে রাখা হয়েছে শুঁটকি সংরক্ষণের মাটির মটকা (কলস)। রাজনগর, মৌলভীবাজার, ২৬ জুলাইছবি: প্রথম আলো
১১ / ২২
বাঁশের তৈরি বিভিন্ন গৃহস্থালি পণ্য বিক্রি করতে গ্রামের পথে যাচ্ছেন এক ফেরিওয়ালা। ঘাঘটপাড়া, রংপুর, ২৭ জুলাইছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
শ্রাবণের নীল আকাশের নিচে যমুনা নদীর তীরে বায়ুবিদ্যুৎ প্রকল্পের টারবাইনগুলো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। সিরাজগঞ্জের ৩ নম্বর ক্রসবার এলাকা, ২৭ জুলাইছবি: সাজেদুল আলম
নৌকায় করে আনা হয়েছে পেয়ারা। বিক্রির আগে কাঁচা ও পাকা আলাদা করে বাছাই করছেন চাষিরা। শতদশকাঠি, ঝালকাঠি, ২৭ জুলাইছবি: সাইয়ান
১৬ / ২২
সূর্য ডুবে গেলেও পশ্চিম আকাশে রয়ে গেছে লাল আভা। সেই আলোয় হাওর পেরিয়ে ছোট নৌকায় গন্তব্যে ফিরছেন দুজন। করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৬ জুলাইছবি: তাফসিলুল আজিজ
১৭ / ২২
সবুজ পাতায় নিশ্চিন্তে বসে আছে ব্লিস্টার বিটল বা একধরনের গুবরে পোকা। ত্রিশটিলা, বান্দরবান, ২৭ জুলাইছবি: মং হাই সিং মারমা
১৮ / ২২
মাটি দিয়ে গৃহস্থালির বিভিন্ন সামগ্রী তৈরি করছেন এক দম্পতি। সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৭ জুলাইছবি: বদর উদ্দিন
১৯ / ২২
কুমিল্লা নগরের অন্যতম প্রবেশপথ টমছম ব্রিজ থেকে কোটবাড়ী সড়কের বেহাল অবস্থা। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন। ধনপুর, কুমিল্লা, ২৭ জুলাইছবি: আবদুর রহমান
২০ / ২২
রেইনট্রিগাছের ডাল ও কাণ্ডজুড়ে লাক্ষা পোকার সংক্রমণ। সাদা-ধূসর আবরণের ভেতরে জমে থাকা লালচে-কমলা আঠালো এই রস সংগ্রহ করে প্রতি কেজি প্রায় ৫০০ টাকায় বিক্রি করা হয়। এই রস রং তৈরিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এ কারণে গাছের ডাল কেটে সংগ্রহ করা হচ্ছে লাক্ষা। পশ্চিম বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ২৭ জুলাইছবি: সাদ্দাম হোসেন
২১ / ২২
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক উল্টে যাওয়ায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। উত্তরা জসিমউদ্দীন সড়ক, ঢাকা, ২৭ জুলাইছবি: খালেদ সরকার
২২ / ২২
রাজধানীতে তীব্র গ্যাসসংকটে বিপাকে জনজীবন। গ্যাসের সরবরাহ না থাকায় বা কম চাপের কারণে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এ ঘটনায় স্টেশনজুড়ে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। হাজারীবাগ, ঢাকা, ২৭ জুলাইছবি: সাজিদ হোসেন