একঝলক (১৬ আগস্ট ২০২৩)

১ / ১২
পেঁয়াজ বা রসুন ফুল নামে পরিচিত ফুলটির বাংলা নাম ভুঁইচাঁপা। মাটির নিচে পেঁয়াজের মতো দেখতে কন্দ হয়। আর কন্দ থেকেই বংশ বৃদ্ধি করে। বছরে একবার ফুল ফোটে, বর্ষাকালে। ইংরেজি নাম রেইন লিলি বা গোলাপি রেইন লিলি। উপজেলা চত্বর, সুজানগর, পাবনা। ১৬ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
২ / ১২
চাতালে ধান রোদে শুকাতে ব্যস্ত শ্রমিকেরা। রংপুরের পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ এলাকা। ১৬ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
বরিশালে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে পথসভা ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। সদর রোড, বরিশাল। ১৬ আগস্ট
ছবি: সাইয়ান
৪ / ১২
গ্রামীণ মাঠে আইল পথ ধরে ছাগল চরাতে নিয়ে যাচ্ছেন নারীরা। পোড়াদহ এলাকা, গাবতলী উপজেলা, বগুড়া। ১৬ আগস্ট
ছবি: সোয়েল রানা
৫ / ১২
কাজীবাছা নদীতে ইলিশ মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন মৎস্যজীবীরা। মাছ ধরতে নামার আগে জাল সারাই করে নিচ্ছেন। জলমা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা। ১৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১২
তিস্তা নদীর ভাঙনে ভিটেমাটি নদীগর্ভে বিলীন হচ্ছে। ছবিটি রংপুরের কাউনিয়া উপজেলার চর গনাই এলাকা। ১৬ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১২
নদীভাঙনের আগমুহূর্তে বসতঘর সরিয়ে নিচ্ছেন ইমান আলী। রংপুরের কাউনিয়া উপজেলার চর গনাই এলাকা। ১৬ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
বাড়ির পাশে জলাশয়ে জাল দিয়ে মাছ ধরছে এই কিশোর। রংপুরের কাউনিয়া উপজেলার শিবু এলাকা। ১৬ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
গোয়ালন্দ বাজারে পাট বিক্রির নির্ধারিত জায়গা না থাকায় আড়তপট্টি সড়কের ওপর বেচাকেনা হয়। রাস্তার দুই পাশে থাকা ঘর মালিকেরা রাস্তায় দাঁড়িয়ে কখনো ঘরে বসে পাট বেচাকেনা করায় পাটবাহী রিকশা, ভ্যান, ঘোড়ার গাড়িতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গোয়ালন্দ, রাজবাড়ী। ১৬ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
১০ / ১২
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মেঘনার ভয়াবহ ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। ঈশান বালা লঞ্চঘাটে ভাঙনের শিকার এলাকাবাসী মানববন্ধন করেন। ১৬ আগস্ট
ছবি: আলম পলাশ
১১ / ১২
ওএমএসের চাল নিতে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন স্বল্প আয়ের মানুষ। চট্টগ্রাম নগরের চাক্তাই চামড়া গুদাম মোড়। ১৬ আগস্ট
ছবি: জুয়েল শীল
১২ / ১২
মুষলধারে বৃষ্টি হওয়ায় পানি জমেছে। সৃষ্ট জলাবদ্ধতায় বিপাকে পড়েছে স্কুলের শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকা। ১৬ আগস্ট
ছবি: আশরাফুল আলম