একঝলক (৩০ মে ২০২৬)

১ / ১৬
ইলিশের দাম চড়া, তাই বেচাকেনা কম। মাছবাজার, মতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর ৩০ মে
ছবি: প্রথম আলো
২ / ১৬
ঈদের ছুটিতে চা–বাগানে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। বিটিআরআই, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ৩০ মে
ছবি: প্রথম আলো
৩ / ১৬
গরুর চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে রাখছেন এক ব্যবসায়ী। শাপলা চত্বর, রংপুর। ৩০ মে
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদীতীর রক্ষার দাবিতে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র তীরে মানববন্ধন করেন রানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা। কালিকুড়া, ফকিরেরহাট, রানীগঞ্জ ইউনিয়ন, ৩০ মে
ছবি: প্রথম আলো
৫ / ১৬
প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অস্থির মানুষ। বেড়াতে এসে ঘুমন্ত সন্তানকে চার্জার ফ্যান দিয়ে বাতাস দিচ্ছেন বাবা। তাজহাট, রংপুর, ৩০ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
কক্সবাজার সমুদ্রসৈকতে লোনাজলে গোসলে ব্যস্ত পর্যটক। সুগন্ধা পয়েন্ট, ৩০ মে
ছবি: প্রথম আলো
৭ / ১৬
ভ্যানের ওপরে থরে থরে সাজিয়ে মৌসুমি ফল তাল বিক্রি করা হচ্ছে। শিশুপার্ক মোড়, শেরপুর, বগুড়া, ৩০ মে
ছবি: সবুজ চৌধুরী
৮ / ১৬
তমিজুদ্দিন খান বালিকা উচ্চবিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আড্ডা আর স্মৃতিচারণায় ব্যস্ত সময় পার করেন সবাই। খানখানাপুর, রাজবাড়ী, ৩০ মে
ছবি: এম রাশেদুল হক
৯ / ১৬
ঈদের ছুটির শেষ হচ্ছে, এবার শহরে ফেরার পালা। গ্রামের বাড়ি থেকে ভ্যানে করে বাসস্ট্যান্ডে যাচ্ছেন তাঁরা। রোদে বাবার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়া শিশুকে ছায়া দিতে তার মাথার ওপর হাতপাখা ধরেছেন মা। কাটাখালী, বাগেরহাট, ৩০ মে
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৬
সমুদ্রে ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় জেলেরা। মাছ ধরার মৌসুম শুরুর আগে ট্রলার ঘাটে নোঙর করে জাল তোলা ও প্রয়োজনীয় প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তারা। কে বি বাজার, বাগেরহাট, ৩০ মে
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৬
মৌসুমের আম সংগ্রহ করে বাজারে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তংপ্রু পাড়া, বান্দরবান, ৩০ মে
ছবি: মং হাই সিং মারমা
১২ / ১৬
ঈদের ছুটির মধ্যে কাজের অপেক্ষায় শ্রমিকেরা। আলীপুর এলাকা, ফরিদপুর, ৩০ মে
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৬
সাদা–কালো ডোরাকাটা প্রজাপতি রস খাচ্ছে ফুলে বসে। লেক্কুঙছড়া, রাঙামাটি, ৩০ মে
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৬
ঈদের ছুটিতে চট্টগ্রামের ফয়’স লেক সি ওয়ার্ল্ডে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই সেখানে ভিড় করেন নানা বয়সী মানুষ। ফয়’স লেক সি ওয়ার্ল্ড, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
১৫ / ১৬
ঈদের ছুটি উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন দর্শনার্থীরা। স্বচ্ছ পানি, পাথরের বিস্তীর্ণ প্রান্তর আর দূরের সবুজ পাহাড় মিলিয়ে সাদা পাথর যেন হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীদের অন্যতম গন্তব্য। ভোলাগঞ্জ সাদা পাথর, কোম্পানীগঞ্জ, সিলেট, ৩০ মে
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৬
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। কমলাপুর, ৩০ মে
ছবি: শুভ্র কান্তি দাশ