মানিকগঞ্জে প্রথমবারের মতো ‘রোবো অ্যান্ড সায়েন্স কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। কার্নিভ্যালে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিশুশিক্ষার্থীরা নিজেদের তৈরি রোবট, বিজ্ঞান প্রকল্প ও কোডিংভিত্তিক উদ্ভাবন প্রদর্শন করে। গোলড়া, মানিকগঞ্জ, ২৩ আগস্টছবি: আব্দুল মোমিন
১০ / ২১
বাঙালি নদীতে মাছ ধরতে নেমেছেন তাঁরা। হুয়াকুয়া, সোনাতলা, বগুড়া, ২৩ আগস্টছবি: সোয়েল রানা
১১ / ২১
ঝোপঝাড়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে কানাকুয়া পাখিটি। এরা সাধারণত ছোট সাপ, ব্যাঙ ও ইঁদুর শিকার করে খায়। গোয়ালকান্দি, ফরিদপুর, ২৩ আগস্টছবি: আলীমুজ্জামান
১২ / ২১
ফেরিওয়ালার কাছ থেকে বেছে বেছে মাটির পাতিল কিনছেন কয়েকজন নারী। শাহানবান্দা, সারিয়াকান্দি, বগুড়া, ২৩ আগস্টছবি: সোয়েল রানা
১৩ / ২১
জমিতে রোপণের জন্য বাড়ির পাশে বীজতলা থেকে আমন ধানের চারা তুলছেন কৃষক নুরুল শেখ। আলালপুর, ফরিদপুর, ২৩ আগস্টছবি: আলীমুজ্জামান
১৪ / ২১
সাইকেলে করে প্লাস্টিকের হরেক রকমের পণ্য বিক্রির জন্য বেরিয়েছেন ফেরিওয়ালা। মালনীছড়া, সিলেট, ২৩ আগস্টছবি: আনিস মাহমুদ
বিদ্যুতের তারের ওপর বসে আছে পাখিটি। বৈরাগীরচালা, শ্রীপুর, গাজীপুর, ২৩ আগস্টছবি: সাদিক মৃধা
১৭ / ২১
সকালের সূর্য উঠতেই শুরু হয়ে গেছে দিনমজুরদের কাজ। গোধূলিবেলায় কাজ শেষে তাঁরা মজুরি হিসেবে পান ৪০০ থেকে ৫০০ টাকা। লস্করপুর, পাবনা, ২৩ আগস্টছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
পাহাড়ে উৎপাদিত কাঁচা-পাকা কলার কাঁদি ট্রাকে তুলছেন শ্রমিকেরা। এসব কলা পাহাড়ি এলাকা থেকে নেওয়া হবে মহেশখালী এলাকায়। ক্রাইক্ষ্যংপাড়া, বান্দরবান, ২৩ আগস্টছবি: মং হাই সিং মারমা
১৯ / ২১
উপজেলার দক্ষিণগ্রামের বিলটি বাহারি পদ্মে বর্ণিল। বুড়িচং, কুমিল্লা, ২৩ আগস্টছবি: আবদুর রহমান