খাবারের এক ফাঁকে বক পাখির ওড়াউড়ি। গোপালবাড়ি গ্রাম, বগুড়া সদর, ৪ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
২ / ২১
মাঠে আলু তোলার পর বোরোর চারা রোপণে ব্যস্ত কৃষক। দিন শেষে এ কাজে একজন কৃষক মজুরি পান ৪০০ টাকা। শেখেরকোলা গ্রাম, বগুড়া সদর, ৪ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৩ / ২১
বিএনপির গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি; গ্যাস, বিদ্যুৎ, নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করে দলটি। জিলা স্কুল মাঠ, বরিশাল নগর, ৪ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
৪ / ২১
শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ ও প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ পাওয়া পাবনা জেলার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সকাল থেকেই উপস্থিত হতে থাকে কৃতী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অরফিউজিক ব্যান্ডের গানে কণ্ঠ মিলিয়ে উল্লাসে মাতে তারা। জেলা স্কুল, পাবনা, ৪ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৫ / ২১
গাছে দিন দিন পুষ্ট হচ্ছে বরই। সেগুলো বেছে বেছে তুলছেন চাষিরা। এই বরইয়ের নাম ভারত সুন্দরী। বাজারে এই বরই প্রতি মণ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়। কাজী নুরুইল গ্রাম, বগুড়া সদর, ৪ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৬ / ২১
বগুড়ার-৪ (কাহালু-নন্দীগ্রাম) আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের সংবাদ প্রতিবেদন করায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শরিফুল ইসলাম ওরফে শিপুলকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। সাতমাথা এলাকা, বগুড়া, ০৪ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৭ / ২১
হবিগঞ্জে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ ও প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। বসন্ত কুমারী-গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ৪ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৮ / ২১
বিশাল বাগানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে টিউলিপ ফুল। এ বছর ১২ জাতের ৭০ হাজার টিউলিপ ফুল চাষ করা হয়েছে। শ্রীপুর, গাজীপুর, ৪ ফেব্রুয়ারিছবি: সাদিক মৃধা
৯ / ২১
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে প্ল্যাকার্ড হাতে নেতা-কর্মীরা হাজির হন। কে ডি ঘোষ সড়ক, খুলনা, ৪ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে গ্যাসের পাশাপাশি পুনরায় কেরোসিনের চুলায় রান্না করছেন এক হোটেল ব্যবসায়ী। ছবিটি শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে তোলা। রাজশাহী, ৪ ফেব্রুয়ারিছবি শহীদুল ইসলাম
১১ / ২১
বাস্তুহারা থেকে সিটি বাইপাস ২ দশমিক ৩৭৬ কিলোমিটার সংযোগ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মদিনাবাগ এলাকাবাসী মানববন্ধন করেন। আবু নাসের হাসপাতাল মোড়সংলগ্ন এলাকা, খুলনা, ৪ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
কাপ্তাই হ্রদে ভাসমান হাটে বেচাকেনা হচ্ছে পাহাড়ি আনারস। প্রতি শনিবার বসে সাপ্তাহিক এই হাট। শহরের বনরূপা সমতাঘাট, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২১
কাপ্তাই হ্রদে রাতে মাছ ধরা শেষে সকালে জেলেরা নৌকা নিয়ে মাছ বিক্রির জন্য গন্তব্যে ছুটেছেন। ডিসি বাংলো এলাকা, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২১
কোনো প্রকার নিরাপত্তাসামগ্রী ব্যবহার না করেই এভাবে ঝুঁকিপূর্ণ ওয়েল্ডিংয়ের কাজ করছে কিশোর শ্রমিকেরা। বাহাদুরপুর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ ফেব্রুয়ারিছবি: এম রাশেদুল হক
১৫ / ২১
খাদ্যের সন্ধানে দক্ষিণাঞ্চল থেকে ছুটে আসা কালোমুখো কয়েকটি হনুমানের রাজত্ব চলছে গোয়ালন্দ শহরজুড়ে। বাজার ছেড়ে এসব হনুমান এখন গ্রামাঞ্চলেও দাপিয়ে বেড়াচ্ছে। সাধারণ মানুষের খুব কাছাকাছি থাকলেও কারও কোনো ক্ষতি না করায় সবার সঙ্গে যেন সখ্য গড়ে উঠেছে। বাহাদুরপুর কালুর মোড়, গোয়ালন্দ, রাজবাড়ী, ৪ ফেব্রুয়ারিছবি: এম রাশেদুল হক
১৬ / ২১
পাহাড়ে এখনো প্রচুর কুয়াশা পড়ছে। সেই কুয়াশার ভেতর দিয়ে কাজে যাচ্ছে লোকজন। দীঘিনালার লারমা স্কয়ার এলাকা, খাগড়াছড়ি, ৪ ফেব্রুয়ারিছবি: পলাশ বড়ুয়া
১৭ / ২১
জঙ্গল নয়, ময়লা–আবর্জনা জমে চট্টগ্রাম নগরের চাক্তাই খালের এমন অবস্থা সৃষ্টি হয়েছে। এতে বর্ষা এলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তে হবে লোকজনকে। চকবাজার এলাকা, চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারিছবি: সৌরভ দাশ
১৮ / ২১
কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা লাইটারেজ জাহাজ থেকে খালাস করা হচ্ছে গম। চকবাজার এলাকা, চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারিছবি: সৌরভ দাশ
১৯ / ২১
বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর যুবলীগ শান্তি সমাবেশ করে। ফার্মগেট, ৪ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
২০ / ২১
ক্ষমতাসীন দলের ‘উসকানিমূলক পাল্টা’ কর্মসূচির প্রতিবাদ, বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশ। নয়াপল্টন, ৪ ফেব্রুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
২১ / ২১
আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’-এ নেতা-কর্মীরা। কামরাঙ্গীরচর, ৪ ফেব্রুয়ারিছবি: তানভীর আহাম্মেদ