একঝলক (২৯ মার্চ ২০২৬)

১ / ২৩
জ্বালানি তেল নিতে মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে দীর্ঘ সারিতে স্বামী। শিশুসন্তানকে নিয়ে পাশে অপেক্ষায় এই নারী। বাসস্ট্যান্ড এলাকা, মানিকগঞ্জ, ২৯ মার্চ
ছবি: আব্দুল মোমিন
২ / ২৩
ঈদের ছুটি শেষে কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। ইকোটেক্স কারখানা, গাজীপুর, ২৯ মার্চ
ছবি: মাসুদ রানা
৩ / ২৩
তপ্ত আবহাওয়ায় গবাদিপশুর খাবারের জন্য ভুট্টাগাছের আগা সংগ্রহ করে বাড়ি ফিরছেন এক গৃহবধূ। বালিয়াডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ২৯ মার্চ।
ছবি: আলীমুজ্জামান
৪ / ২৩
ঈদের দীর্ঘ ছুটি শেষে স্কুলে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৫ / ২৩
দোকানে কাপড় সেলাইয়ে ব্যস্ত মা, পাশে দাঁড়িয়ে শিশুটি। গুইমারা, খাগড়াছড়ি, ২৯ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
৬ / ২৩
খাবারের খোঁজে গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে ডোরাকাটা কাঠবিড়ালি। গাছের পাকা ফল এদের বিশেষ পছন্দের। বারোতোপা, শ্রীপুর, গাজীপুর, ২৯ মার্চ
ছবি: সাদিক মৃধা
৭ / ২৩
তিলখেতের আগাছা পরিষ্কার করছেন জমির মালিক ও কৃষিশ্রমিকেরা। কালাই গোবিন্দপুর, তিতাস, কুমিল্লা, ২৯ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ২৩
তেলের জন্য পেট্রলপাম্পে দীর্ঘ লাইনে নারী–পুরুষ। মেসার্স এস এন পেট্রোলিয়াম এজেন্সি, রাজবাড়ী, রাঙামাটি, ২৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৩
চাষের জন্য ট্রাক্টর গন্তব্যে নিয়ে যাচ্ছেন দুই চাষি। কাট্টলি বিল, রাঙামাটি, ২৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২৩
বাড়ির পাশে চাষ করা ৫ শতাংশ জমি থেকে ঢ্যাঁড়স সংগ্রহ করছেন এক মারমা নারী। লেমুঝিড়ি আগাপাড়া, বান্দরবান, ২৯ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
১১ / ২৩
কাপ্তাই হ্রদে কাচকি জাল ফেলেছেন একদল জেলে। কাট্টলি বিল, লংগদু, রাঙামাটি, ২৯ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৩
পাহাড়ি উঁচু–নিচু পথ পেরিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিশু। তংপ্রুপাড়া, বান্দরবান, ২৯ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
১৩ / ২৩
শহরে বাড়ির ছাদে বাসা তৈরি করে অনেকেই কবুতর পালন করছেন। ঠনঠনিয়া, বগুড়া, ২৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১৪ / ২৩
ঈদের দীর্ঘ ছুটির পর বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা। চাঁদবাড়িয়া মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা, শাজাহানপুর, বগুড়া, ২৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১৫ / ২৩
কৃষকের জমির আলে ফুটে আছে দারুণ সৌন্দর্যের বুনো ফুল। এটি স্থানীয়ভাবে ঘাসকদম নামে পরিচিত। গোসিঙ্গা, শ্রীপুর, গাজীপুর, ২৯ মার্চ
ছবি: সাদিক মৃধা
১৬ / ২৩
সবুজ শ্যামল গ্রামীণ মাঠে ভেড়ার পাল চরাচ্ছেন এক নারী। মহিষাবান, গাবতলী, বগুড়া, ২৯ মার্চ
ছবি: সোয়েল রানা
১৭ / ২৩
অনেক দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঝালমুড়ি বিক্রি করতে যাচ্ছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী। রঘু, রংপুর, ২৯ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৩
ঈদের ছুটি শেষ, কর্মক্ষেত্রে ফিরছেন কর্মজীবীরা। দৌলতদিয়া লঞ্চঘাট, রাজবাড়ী, ২৯ মার্চ
ছবি: এম রাশেদুল হক
১৯ / ২৩
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত ছয় সদস্যের তদন্ত দল আজ রোববার সকালে দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করে। তারা দুর্ঘটনাকবলিত সৌহার্দ্য পরিবহনের বাসটি ঘুরে ঘুরে দেখে। দৌলতদিয়া, রাজবাড়ী, ২৯ মার্চ। ছবি: এম রাশেদুল হক
২০ / ২৩
চণ্ডীপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যাওয়া যাত্রীবাহী বাস। বিরামপুর, দিনাজপুর, ২৯ মার্চ
ছবি: নূরে আলম সিদ্দিকী
২১ / ২৩
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসের বেশি সময় ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। ৪০ দিনের ছুটি কাটিয়ে বিদ্যালয়ে এসেছে শিক্ষার্থীরা। চর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অম্বিকাপুর, ফরিদপুর, ২৯ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২২ / ২৩
পথের ধারে টুথএক প্ল্যান্ট গাছ। এর বৈজ্ঞানিক নাম acmella oleracea। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ মার্চ
ছবি: সাজেদুল আলম
২৩ / ২৩
নিজের জমি থেকে তোলা কাঁচা মরিচ বস্তায় ভরছেন কৃষক মামুন মিয়া। প্রতি কেজি কাঁচা মরিচ ৪৫ থেকে ৫০ টাকায় বর্তমানে বিক্রি করছেন তিনি। বুড়িচং, কুমিল্লা, ২৯ মার্চ
ছবি: আবদুর রহমান