একঝলক (১৪ জুন ২০২৬)

১ / ২০
ঝিরিঝিরি বৃষ্টিতে সিলেটের সুরমা নদীতে পারাপার। বৃষ্টি থেকে বাঁচতে নৌকায় বসা কেউ কেউ মাথায় তুলছেন ছাতা। সুরমা নদী, ঝালোপাড়া, সিলেট, ১৪ জুন
ছবি: আনিস মাহমুদ
২ / ২০
কাকতাড়ুয়ায় বসে আছে ফিঙে। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ১৪ জুন
ছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ২০
গাছের ওপর নিজের বাসার থেকে এক কসাই পাখির ছানার উঁকি। মাদলা, শাজাহানপুর, বগুড়া, ১৪ জুন
ছবি: সোয়েল রানা
৪ / ২০
কাঁঠালের ভরা মৌসুমে পাইকারেরা এসে কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। কেনা কাঁঠাল ট্রাকে ভর্তি করছেন শ্রমিকেরা। ট্রাক টার্মিনাল, রাঙামাটি, ১৪ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
পাহাড়ের জমিতে মরিচে বৃষ্টির ফোঁটা। সাপছড়ি, রাঙামাটি, ১৪ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
সবুজ পাতার ফাঁকে লতায় লাল বর্ণ ধারণ করে ঝুলে আছে লাল টুকটুকে তেলাকুচ ফল। ঔষধি গাছ হিসেবে এর বেশ কদর রয়েছে। লাহিড়ীপাড়া, ফরিদপুর, ১৪ জুন
ছবি: আলীমুজ্জামান
৭ / ২০
পাকা কলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মালিপাড়া, বগুড়া, ১৪ জুন
ছবি: সোয়েল রানা
৮ / ২০
আতাগাছের ঘুরে ঘুরে পোকামাকড়ের খোঁজে টুনটুনি পাখিটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১৪ জুন
ছবি: সাদিক মৃধা
৯ / ২০
পথের ধারে অবহেলায় জন্মানো গাছে দৃষ্টিনন্দন ফুল ও ফল। এগুলো স্থানীয়ভাবে লাল ভেরেন্ডা নামে পরিচিত। বদনীভাঙ্গা, শ্রীপুর, গাজীপুর, ১৪ জুন
ছবি: সাদিক মৃধা
১০ / ২০
যশোর ও খুলনার বিভিন্ন হ্যাচারি থেকে সংগ্রহ করা মাছের পোনা দূরদূরান্তে সরবরাহের উদ্দেশ্যে লোডপয়েন্টে জড়ো করছেন ব্যবসায়ীরা। ট্রাক ও পিকআপে পোনা পাঠানোর আগে পানি পরিবর্তন করে নিচ্ছেন তাঁরা। গিলাতলা, খুলনা, ১৪ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২০
মহাসড়কে অবাধে চলছে নছিমন, সঙ্গে অন্যান্য নিষিদ্ধ যানবাহন। শিরোমনি, খুলনা, ১৪ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২০
শিক্ষার প্রতি অদম্য আগ্রহ নিয়ে হাসিমুখে এক ছাতার নিচে পাহাড়ি পথ ধরে বিদ্যালয়ে যাচ্ছে দুই পাহাড়ি শিশু। কালাঘাটা, বান্দরবান, ১৪ জুন
ছবি: মং হাই সিং মারমা
১৩ / ২০
পাতার ওপর বসে রোদ পোহাচ্ছে গিরগিটি। রামজাদী,বান্দরবান, ১৪ জুন
ছবি: মং হাই সিং মারমা
১৪ / ২০
বৃষ্টিভেজা দিনে স্কুলে মধ্যাহ্নবিরতিতে ঝালমুড়ি ও চানাচুরের ঠেলাগাড়িকে ঘিরে শিক্ষার্থীরা। প্রজন্ম বদলালেও স্কুলগেটের সামনে এমন দৃশ্য এখনো রয়ে গেছে। তেরোরতন, সিলেট, ১৪ জুন
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২০
ব্যবহার শেষে ফেলে দেওয়া বা পরিত্যক্ত টায়ার সংগ্রহ করে পুনরায় বিক্রির জন্য প্রস্তুত করছেন শ্রমিকেরা। এসব টায়ারের একটি অংশ মেরামত ও  আবার ব্যবহারের উপযোগী করা করে বিভিন্ন যানবাহনে ব্যবহার করা হয়। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৪ জুন
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড—এই স্লোগানে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর। ঝিলটুলী, ফরিদপুর, ১৪ জুন
ছবি: আলীমুজ্জামান
১৭ / ২০
গ্রামের মাঠে খেলায় মেতে উঠেছে স্কুলপড়ুয়া শিশুরা। ভুলিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জুন
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২০
কুমিল্লায় শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। শিক্ষার্থীদের উদ্ভাবন ঘুরে দেখেন দর্শনার্থীরা। জিলা স্কুল, কুমিল্লা, ১৪ জুন
ছবি: আবদুর রহমান
১৯ / ২০
জ্যৈষ্ঠের দুপুরের রোদ আর প্রচণ্ড গরমে মধ্যে গ্রামে গ্রামে মাটির তৈজসপত্র বিক্রি করতে চলেছেন একজন। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ জুন
ছবি: সাজেদুল আলম
২০ / ২০
খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো ঢেঁকিশাক সংগ্রহ করছেন এক মারমা নারী। পাইংক্ষ্যং, বান্দরবান, ১৪ জুন
ছবি: মং হাই সিং মারমা