একঝলক (২ নভেম্বর ২০২৩)

১ / ১৪
সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে খড়বোঝাই নৌকা। ধানগড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ নভেম্বর
ছবি: সাজেদুল আলম
২ / ১৪
কৃষক ইউসুফ মোল্লা নিজের ১২ শতাংশ জমিতে বেগুনের চারা রোপণ করেছেন। ছোট ভাই আবেদ মোল্লাকে সঙ্গে নিয়ে খেত পরিচর্যা করছেন তিনি। চর জুয়াড়ি এলাকা, গেরদা, সদর উপজেলা, ফরিদপুর, ২ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৪
শীত আসছে। রসের জন্য খেজুরগাছ কাটা হয়েছে। গাছ থেকে রস খাওয়ায় মগ্ন কাঠবিড়ালি। পুঠিয়া, রাজশাহী, ২ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৪ / ১৪
খেত থেকে শাকসবজি ও মিষ্টিকুমড়ার ফুল তুলে ঘরে ফিরছেন পাহাড়ি এই তরুণী। সিমুজ্জেছড়া, রাঙামাটি, ২ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৪
তাঁতের পোশাক বুনছেন এক পাহাড়ি নারী। বোধিপুর, রাঙামাটি, ২ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৪
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ। এরপর সমুদ্রে মাছ ধরতে পারবেন জেলেরা। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে জাল, খাবার আর বরফ তোলাসহ নানা প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। ফিশারিঘাট এলাকা, চট্টগ্রাম, ২ নভেম্বর
ছবি: সৌরভ দাশ
৭ / ১৪
কুয়াশায় মোড়ানো হেমন্তের সকাল। সূর্যের আলো সোনালি রং ধারণ করছে। খানিক পরেই মাঝি ও জেলেদের কর্মচাঞ্চল্যে মুখর হবে ঘাট। পদ্মা ঘাট, পাবনা, ১ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৪
চায়না দুয়ারি জাল নিষিদ্ধ হলেও এর দেদার ব্যবহার দেখা যায়। খুব ছোট মাছও সহজে এই জালে ধরা পড়ে। ধানখেতের আইলে এই জাল পেতে রেখেছেন এক ব্যক্তি। সদর উপজেলা, ফরিদপুর, ২ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৪
বাড়ির পাশের বিলের পানি শুকিয়ে যাওয়ায় মেয়ে শাবানাকে নিয়ে মাছ ধরছেন গৃহবধূ জোছনা বেগম। পিয়ারপুর এলাকা, কৈজুরী ইউনিয়ন, সদর উপজেলা,  ফরিদপুর, ২ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৪
শীতে ব্যাডমিন্টন খেলার ধুম পড়ে। নতুন ব্যাডমিন্টন কেনা ও পুরোনো ব্যাডমিন্টনে নতুন স্ট্রিং বাঁধাইয়ে ব্যস্ত দোকানিরা। মান অনুযায়ী এসব স্ট্রিং ১০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়। আর বাঁধাই করতে লাগে ১০০ টাকা। খুলনা, ২ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৪
সদরঘাট থেকে বারেক বিল্ডিং মোড় পর্যন্ত স্ট্র্যান্ড রোডটি খানাখন্দে ভরা। ফলে এই পথে চলাচলকারী মানুষকে পোহাতে হয় ভোগান্তি। স্ট্র্যান্ড রোডে, চট্টগ্রাম, ২ নভেম্বর
ছবি: জুয়েল শীল
১২ / ১৪
বিলে ফুটেছে শাপলা। হেমন্তের সকালে সেখান থেকে সাঁতার কেটে শাপলা তুলে বাড়ি ফিরছে দুই শিশু। কাফুরা এলাকা, গেরদা ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৪
তিন পার্বত্য এলাকাসহ দক্ষিণ চট্টগ্রাম থেকে আসে লেবু। সকালে স্টেশন সড়কে পাইকারি বাজারে লেবু বিক্রির হাঁকডাক চলে। আকারভেদে প্রতিটি লেবু ১ টাকা থেকে ৪ টাকায় বিক্রি করা হয়। স্টেশন সড়ক, চট্টগ্রাম, ২ নভেম্বর
ছবি: জুয়েল শীল
১৪ / ১৪
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। এদিন বিকেলে রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেলেও সংখ্যা ছিল অনেক কম। ফলে ঘরমুখো মানুষদের যানবাহন–সংকটে দুর্ভোগে পড়তে হয়। ফার্মগেট, ঢাকা, ২ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন