একঝলক (২১ সেপ্টেম্বর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
বনের ভেতর ফুটেছে দৃষ্টিনন্দন ফুল। বটতলা, রাঙামাটি, ২১ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৩
গাছের ডালে খাবারের সন্ধানে কাঠবিড়ালি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ২১ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
৩ / ২৩
কাজ শেষে খালের পথে ডোঙায় ফিরছেন এক ব্যক্তি। সাজিয়ারা, ডুমুরিয়া, খুলনা, ২১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২৩
হাটে পাট কেনাবেচা চলছে। তরা, মানিকগঞ্জ, ২১ সেপ্টেম্বর
ছবি: আব্দুল মোমিন
৫ / ২৩
জমির বাঁশের কঞ্চিতে বসে আছে বক। গঙ্গাদাস, রংপুর, ২১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ২৩
গতকাল রোববার রাতে জামগড়া এলাকায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানা চত্বরে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ঘটে। ওই সময় একটি সিলিন্ডার উড়ে গিয়ে দূরের একটি ভবনের দেয়াল ভেদ করে ঢুকে পড়ে। এতে তৈরি হয় বড় বড় দুটি ছিদ্র। আশুলিয়া, ঢাকা, ২১ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ২৩
বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, পাহাড়ি ছড়ার পানি বইছে ওপর দিয়ে। সাধনাপুর, রাঙামাটি, ২১ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৩
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ। সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, খুলনা, ২১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৩
পদ্মায় ভেসাল জাল ফেলে নৌকায় মাছ তুলছেন জেলেরা। গোলডাঙ্গী, ফরিদপুর, ২১ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৩
খেত থেকে ঝুড়িভর্তি বরবটি নিয়ে ফিরছেন দুই নারী। জামছড়ি মুখপাড়া, বান্দরবান, ২১ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১১ / ২৩
মাদারীপুরে উদ্ধার হওয়া বিরল পাহাড়ি বাজপাখিটি বন বিভাগের খাঁচায়। বন বিভাগ কার্যালয়, মাদারীপুর, ২০ সেপ্টেম্বর
ছবি: অজয় কুন্ডু
১২ / ২৩
বনের লতাপাতার ফাঁকে ঝুলছে পাকা তেলাকুচা। হানসামাপাড়া, বান্দরবান, ২১ সেপ্টেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১৩ / ২৩
পথের পাশে ফুটেছে পায়রার সাদা পালকের মতো বুনো ‘কাঁটা বেগুনের ফুল’। মৌলভীবাজার, ২১ সেপ্টেম্বর
ছবি: আকমল হোসেন
১৪ / ২৩
নজরুলবর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। ধানঘরা উচ্চবিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
১৫ / ২৩
যমুনার চর থেকে ছাগল চরিয়ে নৌকায় বাড়ি ফিরছেন নারী-পুরুষ। সারিয়াকান্দি, বগুড়া, ২১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৬ / ২৩
কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, কুমিল্লা, ২১ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১৭ / ২৩
হাঁসের খাবারের জন্য বিল থেকে সংগ্রহ করা শামুক ধুয়ে নিচ্ছেন এক নারী। ডুমুরিয়া, খুলনা, ২১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২৩
বিদ্যুতের তারে বসে আছে শালিক। আমীরগঞ্জ, চরবাড়িয়া, বরিশাল, ২১ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৯ / ২৩
বাড়ির পাশে জমিতে লাউয়ের বীজ বপন করছেন কৃষক পরিবারের সদস্যরা। জানপুর, রংপুর, ২১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৩
পথে পথে ঘুরে নানা ধরনের প্লাস্টিকের ফুল, চরকি ও খেলো বিক্রি করেন এই ব্যক্তি। পুরানপাড়া, বরিশাল, ২১ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
২১ / ২৩
সেপ্টেম্বর মাসজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ করছেন বন্ধুসভার সদস্যরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ২১ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
২২ / ২৩
হাসপাতালের সামনের বেহাল সড়ক চলাচলের উপযোগী করতে কাজ করছেন চিকিৎসক ও স্থানীয় ব্যক্তিরা। হাসপাতাল সড়ক, শালগাড়িয়া, পাবনা, ২১ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
২৩ / ২৩
পদ্মায় ঝাঁকি জাল ফেলে মাছ ধরছেন স্থানীয় এক বাসিন্দা। পূর্ব আলিয়াবাদ, ফরিদপুর, ২১ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান