একঝলক (২১ আগস্ট ২০২৬)

১ / ১৯
খেত থেকে পাট কেটে তা জলাশয়ে জাগ দিতে নিয়ে যাচ্ছেন এক কৃষক। তেরশ্রী, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ, ২১ আগস্ট
ছবি: আবদুল মোমিন
২ / ১৯
পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় সাইকেল চালিয়ে চলেছেন দুই পর্যটক। আমতলী পাড়া, বান্দরবান, ২১ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
৩ / ১৯
নারায়ণগঞ্জের বন্দরে মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যার প্রতিবাদে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলামী আন্দোলনের নেতা–কর্মী ও এলাকাবাসী। মদনপুর এলাকায়
ছবি: প্রথম আলো
৪ / ১৯
ভাদ্র মাসের ভ্যাপসা গরমে বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। বাবার কোলে থাকা শিশুটিকে হাতপাখার বাতাস দিয়ে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন মা। খুলনা সদর হাসপাতাল–সংলগ্ন এলাকা, ২১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৯
সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত দিপু দাশ। জেলেপাড়া, ভাটিয়ারী, চট্টগ্রাম, ২০ আগস্ট
ছবি: প্রথম আলো
৬ / ১৯
শুক্রবার ছুটির দিনে মাছ শিকারের আশায় ছিপ নিয়ে নদীর ধারে বসেছেন কয়েকজন শৌখিন মৎস্যশিকারি। পদ্মাঘাট, পাবনা, ২১ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৭ / ১৯
ভ্রাম্যমাণ মিলে শর্ষে ভাঙিয়ে প্রতিদিন তেল বিক্রি করেন চুয়াডাঙ্গার মোজাম্মেল শেখ। আলীপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৯
ফুটপাত দখল করে গড়ে ওঠা রিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ–সংযোগ থেকে চার্জ দেওয়া হচ্ছে অনিবন্ধিত ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানে। তেজগাঁও এলাকা, ২১ আগস্ট
ছবি: দীপু মালাকার
৯ / ১৯
শিশুদের জন্য কাগজের তৈরি খেলনা ও ফুল নিয়ে সকাল সকাল গ্রামাঞ্চলে ফেরি করতে যাচ্ছেন তিনি। পালডাঙ্গী এলাকা, ডিক্রির চর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৯
উড়ালসড়কের প্রবেশমুখে যানবাহন নিয়ন্ত্রণে বসানো হয়েছিল প্রতিবন্ধকতা। দুর্ঘটনায় সেটি ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় মূল সড়কের পাশে ঝুলে রয়েছে। সামান্য অসাবধানতায় যেকোনো সময় সেটি পড়ে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সাতরাস্তা এলাকা, ২১ আগস্ট
ছবি: দীপু মালাকার
১১ / ১৯
গবাদি পশুর খাবারের জন্য ধঞ্চে ঘাস সংগ্রহ করে নৌকায় পাল উড়িয়ে বাড়ি ফিরছেন এই কৃষক। বালিয়াডাঙ্গী এলাকা, ডিক্রির চর ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৯
প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে শিশুশিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে উচ্ছ্বসিত তারা। পশ্চিম আটঘরিয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ আগস্ট
ছবি: সাজেদুল আলম
১৩ / ১৯
সকালের রোদে ঘাসের ওপর বসেছে সোনালি ফড়িং। তামাই ফকিরপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জ, ২১ আগস্ট
ছবি: আরিফুল গণি
১৪ / ১৯
তপ্ত দুপুরে গবাদিপশুর পাল আর কাঁধে ঘাসের বস্তা আর নিয়ে বাড়ি ফিরছেন এই ব্যক্তি। দক্ষিণ শিবপুর, বদরগঞ্জ, রংপুর, ২১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৯
রঙ্গন ফুলে বসেছে বাহারি প্রজাপতি। বড়াদম, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৯
পদ্মা ও যমুনা নদীবেষ্টিত পাবনার চরাঞ্চলে প্রচুর পরিমাণে বাদাম উৎপাদিত হয়। আর এই বাদাম প্রক্রিয়াজাতের কাজে প্রায় সারা বছরই ব্যস্ত থাকেন নদীপাড়ের নারীরা। বাদামের খোসা ছাড়ানো থেকে কয়েক ধাপে বাছাই শেষে বিক্রির উপযোগী হয়ে ওঠে। বিভিন্ন প্রতিষ্ঠান ও পাইকারি বাজারে খোসা ছাড়ানো বাদাম মানভেদে বিক্রি হয় মণপ্রতি ৩ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৮০০ টাকায়। নাটিয়াবাড়ি, বেড়া, পাবনা, ২১ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৭ / ১৯
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ভূমিহীন সংগঠনের সদস্যরা। বালুর মাঠ, তিনপাড়া গ্রাম, দাউদকান্দি, কুমিল্লা, ২১ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ১৯
ব্যস্ততম সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে কার্ভাড ভ্যানের স্ট্যান্ড। পোর্ট কলোনি, পোর্ট কানেকটিং সড়ক, চট্টগ্রাম, ২১ আগস্ট
ছবি: জুয়েল শীল
১৯ / ১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে তীব্র যানজট চলছে। বারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ২১ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী