করোনা মহামারির কারণে গত দুই বছর বন্ধ থাকার পর এবার পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাজল অর্পণ। এ সময় পুণ্যার্থীরা একে অপরের কপালে সিঁদুর মেখে দেন। গোয়ালচামট বিসর্জন ঘাট, ফরিদপুর, ১৮ জুলাইছবি: আলীমুজ্জামান
২ / ১৫
প্রচণ্ড রোদের পর একপশলা বৃষ্টিতে স্বস্তি। বাস্তুহারা, খুলনা, ১৮ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৫
টাউন হল মাঠে জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। কুমিল্লা, ১৮ জুলাইছবি: এম সাদেক
৪ / ১৫
কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কয়েকটি গ্রাম। আজ সকালে এলাকার শত শত মানুষ ভাঙন ঠেকাতে রিং বাঁধ দেন। চরামুখা, দক্ষিণ বেদকাশি, কয়রা, খুলনা, ১৮ জুলাইছবি: প্রথম আলো
৫ / ১৫
শিকারের অপেক্ষায় মাছরাঙা পাখিটি। নবিয়াবাদ, দেবীদ্বার, কুমিল্লা, ১৮ জুলাইছবি: এম সাদেক
৬ / ১৫
টানা গরমের পর শহরে নেমেছে একপশলা বৃষ্টি। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৮ জুলাইছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১৫
গরমে বেড়েছে ডাবের চাহিদা। বিক্রিও বেড়েছে, দামও চড়া। রাধাবল্লভ , রংপুর, ১৮ জুলাইছবি: মঈনুল ইসলাম
৮ / ১৫
শ্রাবণ মাসেও বৃষ্টির দেখা নেই। নদীর পানি অনেক নিচে নেমে গেছে। এই সুযোগে নদীতে বড়শি ফেলেছেন শৌখিন মাছশিকারিরা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ জুলাইছবি: সাজেদুল আলম
৯ / ১৫
বর্ষাকালে খাল-বিল, হাওর-বাঁওড় নতুন পানিতে ভরপুর। বর্ষায় ছোট-বড় মাছ ধরা পড়ে বেশ। এ সময় মাছ ধরার বিভিন্ন ফাঁদের চাহিদা বেড়ে যায়। মাছ ধরতে বাজার থেকে চাঁই কিনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কিনব্রিজ, সিলেট, ১৮ জুলাইছবি: আনিস মাহমুদ
১০ / ১৫
সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এরপরও বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে তিন চাকার বাহন। মোমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট, ১৮ জুলাইছবি: আনিস মাহমুদ
১১ / ১৫
তীব্র গরমে বিদ্যুতের লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে গ্রামাঞ্চলের মানুষ। এমন অবস্থায় ঘর ছেড়ে গাছের ছায়ায় নৌকায় শান্তিতে ঘুমাচ্ছেন এক ব্যক্তি। চলনবিল, চাটমোহর, পাবনা, ১৮ জুলাইছবি: হাসান মাহমুদ
১২ / ১৫
তাঁতে কাপড় বুনছেন পত্রলিখা ত্রিপুরা নামের এক নারী। বুদ্ধপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৮ জুলাই।ছবি: পলাশ বড়ুয়া
১৩ / ১৫
গাইবান্ধার বালাসি-বাহাদুরাবাদ রুটে প্রায় ১৫ দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ। এর ফলে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে এসব নৌকা। বাহাদুরাবাদ, গাইবান্ধা, ১৮ জুলাইছবি: প্রথম আলো
১৪ / ১৫
মাটআইল বিলে মাছ শিকার করে খেতের আল ধরে বাড়িতে ফিরছেন কৃষক টুকু সাকিদার। মরিয়া গ্রাম, গাবতলী উপজেলা ,বগুড়া, ১৮ জুলাইছবি: সোয়েল রানা
১৫ / ১৫
বিদ্যুৎ–সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খবর ছড়িয়ে পড়লে চার্জার বা ব্যাটারিচালিত ফ্যান, লাইট কিনতে ভিড় দেখা যায়। আকার ও মানভেদে এসব ফ্যান–লাইট ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বায়তুল মোকাররম মার্কেট, ঢাকা ১৮ জুলাইছবি: দীপু মালাকার