সাদা ও গোলাপি রঙের কসমস ফুল। এমসি কলেজ প্রাঙ্গণ, সিলেট, ১২ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
২ / ২০
নতুন পাতা আসার আগে গাছ থেকে ঝরে পড়ছে পুরোনো পাতা। ঝরা পাতায় ছেয়ে গেছে বনের সড়ক। টিলাগড় ইকোপার্ক, সিলেট, ১২ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৩ / ২০
চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দিলে উল্টে যায় কয়লাবোঝাই ট্রাকটি। এ দুর্ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন এক মোটরসাইকেল আরোহী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, নিজামপুর বাজার, মিরসরাইছবি: ইকবাল হোসেন
৪ / ২০
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় মৃত বন্য হাতিটিকে দেখতে যান বন বিভাগের কর্মী ও স্থানীয় লোকজন। চকরিয়া, কক্সবাজার, ১২ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
৫ / ২০
মাঘী পূর্ণিমা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ শ্রী অঙ্গন জলাশয়ে পুণ্যস্নানে অংশ নেন। গোয়ালচামট শ্রী অঙ্গন জলাশয় এলাকা, ফরিদপুর, ১২ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
৬ / ২০
লাজুক ও কৌতূহলী চোখে তাকিয়ে তিন পাহাড়ি শিশু। নারাইছড়ি, রাঙামাটি, ১২ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
শজনে ফুলের ওপর বসেছে মৌমাছি। কাশিপুর, পাবনা, ১২ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৯ / ২০
পলাশ ফুলে পাখির আনাগোনা। গোবিন্দা, পাবনা, ১২ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
১০ / ২০
সড়কের পাশে শুয়ে থাকা একটি কুকুরকে প্রাইভেট কার চাপা দেওয়ায় কুকুরটির মুখে আঘাত লাগে। প্রাণী স্বেচ্ছাসেবী দলের সদস্যরা এটিকে চিকিৎসা দিচ্ছেন। গির্জা মহল্লা, বরিশাল, ১২ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
১১ / ২০
মেলায় বিক্রির জন্য আনা বিভিন্ন প্রজাতির মাছ দেখাচ্ছেন বিক্রেতারা। প্রতি কেজি মাছ ৩০০ থেকে ২০০০ টাকা বিক্রি হচ্ছে। পোড়াদহ, গাবতলী, বগুড়া, ১২ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
প্রতিবছরের মতো এবারও কুমিল্লার নগর উদ্যানের জামতলায় শুরু হয়েছে তিন নদী পরিষদের ২১ দিনব্যাপী একুশের অনুষ্ঠান। নগর উদ্যান, জামতলা, ১২ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
১৪ / ২০
রাজধানীর বেশির ভাগ সড়কের একাংশ দখল করে বসেছে ভ্রাম্যমাণ বাজার। সড়কে এসব বাজার থাকায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। মিরপুর ১ নম্বর, ঢাকা, ১২ ফেব্রুয়ারিছবি : আশরাফুল আলম
১৫ / ২০
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস সামনে রেখে ফুলের বাজারে হরদম বেচাকেনা চলছে। পছন্দের ফুলে বেছে নিচ্ছেন ক্রেতারা। শাহবাগ, ঢাকা, ১২ ফেব্রুয়ারিছবি : আশরাফুল আলম
টমেটো খেতের মধ্যে চাষ করা হয়েছে শালগম আর মুলা। পরিপক্ব হওয়ায় সেগুলো তুলে নিয়ে বাড়ি যাচ্ছেন চাষি। উত্তর লামছরি, চরবাড়িয়া, বরিশাল, ১২ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
১৮ / ২০
গাছ থেকে বিশেষ পদ্ধতিতে নিরাপদ খেজুরের রস সংগ্রহ করে গ্রামে ঘুরে বিক্রি করছেন শাহজান আলী। প্রতি গ্লাস রস বিক্রি করেন ১৫ টাকায়। চার মাস নিজের শ্যালোচালিত বিশেষ এই গাড়িতে করে তিনি এই মৌসুমি ব্যবসা করেন। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ১২ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লা–আবর্জনা দীর্ঘদিন ধরে এখানে ফেলা হয়। দিন দিন পরিবেশের জন্য তা ঝুঁকিপূর্ণ হওয়ায় ময়লা–আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের শুরু করা হলেও দীর্ঘদিন ধরে এ কাজ চলছে ধীরগতিতে। সাভার, আমিনবাজার, ঢাকা, ১২ ফেব্রুয়ারিছবি: আশরাফুল আলম