একঝলক (১৯ ফেব্রুয়ারি ২০২৬)

১ / ২২
খাবারের খোঁজে জলাশয়ে থাকা নৌকার গলুইয়ে বসে আছে পানকৌড়ি। জয়রা, মানিকগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আবদুল মোমিন
২ / ২২
সবজি মোকামে ঝুড়িতে বেগুন সাজিয়ে রাখছেন বিক্রেতা। রাজাবাজার, বগুড়া, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৩ / ২২
টিকিট কেটে সূর্যমুখীর বাগানে ঢুকে সেলফি তুলছেন মা-ছেলে। বটতলী, খাগড়াছড়ি, ১৯ ফেব্রুয়ারি
ছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ২২
হাওড়জুড়ে ভুট্টাখেত, আগাম বন্যা ও ধানের ন্যায্যমূল্য না পেয়ে বিকল্প হিসেবে ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন কৃষকেরা। কাজ শেষে ফিরছেন এক কৃষক। বড় হাওর, মিঠামইন, কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৫ / ২২
পবিত্র মাহে রমজান উপলক্ষে স্কুলে ছুটি শুরু হয়েছে। তাই বসে না থেকে রঙিন সুতায় দোপাট্টা বুনছে এই কিশোরী। মরংছড়ি মুখ, রাঙামাটি, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২২
পরিবারের লোকজন মিলে খেত থেকে আলু তুলছেন এক কৃষক। বুড়িচং, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান
৭ / ২২
কমলাগাছের ডালজুড়ে কুঁড়ি ও নতুন পাতা গজিয়ে উঠছে। লিচুবাগান, রাঙামাটি, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২২
সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন এক মা। রোদ থেকে বাঁচতে ছাতাও নিয়েছেন সঙ্গে। তংপ্রু পাড়া, বান্দরবান, ১৯ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
৯ / ২২
পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু অনেকেই ছুটির ঘোষণা না জানায় বিদ্যালয়ে এসে আবার ফিরে যাচ্ছে। জিলা স্কুল, রংপুর, ১৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২২
খুলনার গুরুত্বপূর্ণ সোনাডাঙ্গা বাইপাস সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় চলাচলকারীদের পড়তে হয় বিড়ম্বনায়। খালাসীর মোড়, খুলনা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২২
সবুজের বুকে ফুটে থাকা খেসারি নীল ফুল। বাইচাইল, মানিকগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আবদুল মোমিন
১২ / ২২
ওয়ার্কশপে বড় অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম তৈরি হচ্ছে। খালাসীর মোড়, খুলনা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২২
বসন্তের সকালেও কুয়াশা ঝরছে। এর মধ্যে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। কোর্ট রোড, মৌলভীবাজার, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আকমল হোসেন নিপু
১৪ / ২২
দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়ক, মাদারীপুর, ১৯ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১৫ / ২২
সিলেট থেকে আনা হয়েছে তরমুজ। সেই তরমুজ ট্রাক থেকে নামিয়ে পাইকারি গুদামে নেওয়া হচ্ছে। সিটি বাজার, রংপুর, ১৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
গাছে ফুটতে শুরু করা শিমুল ফুলে পাখির আনাগোনা। পবা, রাজশাহী, ১৯ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১৭ / ২২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে নতুন সরকার গঠন হয়েছে। তবু প্রার্থীদের নির্বাচনী বিলবোর্ড সরেনি। শাপলা চত্বর, রংপুর, ১৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২২
বাগানে সুবাস ছড়ানো আমের মুকুল হাতে এক শিশু। ছোট পুকুরুড়িয়া, রাজশাহী, ১৯ ফেব্রুয়ারি
ছবি: শহীদুল ইসলাম
১৯ / ২২
বোরো মৌসুমে পুরুষের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকেরা। বানিয়াপাড়া, বিরল, দিনাজপুর, ১৯ ফেব্রুয়ারি
ছবি: রাজিউল ইসলাম
২০ / ২২
বিমানবন্দর থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। বিমানবন্দর, কক্সবাজার, ১৯ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
২১ / ২২
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল একটি মালবাহী ট্রাকে পেছন থেকে আসা অন্য একটি ট্রাক ধাক্কা দেয়। দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শ্রীনগর, মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
২২ / ২২
আনারসের পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ী, এক ক্রেতা পরখ করে দেখছেন। গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৯ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী