একঝলক (৩১ জানুয়ারি ২০২৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
ডিবির হাওরে এসেছে নানা প্রজাতির শীতের পাখি। পাখির ওড়াউড়ি আর কিচিরমিচির শব্দে মুখর পুরো হাওর। জৈন্তাপুর, সিলেট, ৩১ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২ / ১৯
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাস্তায় বের হয়েছেন অনেকেই। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলনা, ৩১ জানুয়ারি
ছবি: সাদ্দাম  হোসেন
৩ / ১৯
পেঁয়াজের খেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। হামচিয়াপুর, মালঞ্চি, পাবনা, ৩১ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৯
মাছ ধরতে জলাশয়ের দিকে যাচ্ছেন এই মাছশিকারি। হলদিবাড়ি এলাকা, কাউনিয়া, রংপুর, ৩১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৯
শীতের মধ্যেই কাজের সন্ধানে ছুটছেন মানুষ। মনোহরপুর, মালিগাছা, পাবনা, ৩১ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৯
মাছ ধরার জাল সারাইয়ে ব্যস্ত মৎস্যশ্রমিক। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ৩১ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৯
মাঠ থেকে কাটা ফসল মাথায় করে বাড়ি ফিরছেন কৃষক। হামচিয়াপুর, মালঞ্চি, পাবনা, ৩১ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৯
বরইগাছের ডালে বসে পাকা বরই খাচ্ছে বসন্তবাউরি পাখি। খোট্টাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ৩১ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ১৯
খেত থেকে ধনেপাতা তুলছেন এক নারী। ধনেপাতা তুলে তিনি মজুরি পান ২৫০ থেকে ৩০০ টাকা । সোনাকানিয়া গ্রাম, গাবতলী, বগুড়া, ৩১ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১০ / ১৯
সাইকেলে মালামাল নিয়ে গ্রামের পথে ঘুরছেন ফেরিওয়ালারা। ভুতছাড়া এলাকা, কাউনিয়া, রংপুর, ৩১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করছিল বরিশালে। মেঘলা আবহাওয়ার কারণে নদীর অববাহিকায় কুয়াশা কাটেনি। মুক্তিযোদ্ধা পার্ক এলাকা, বরিশাল, ৩১ জানুয়ারি
ছবি: সাইয়ান
১২ / ১৯
কুমিল্লার গোমতী নদীতে নৌকা নিয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। ধরা পড়ছে বিভিন্ন জাতের দেশি মাছ। জালুয়াপাড়া এলাকা, কুমিল্লা,৩১ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৩ / ১৯
বাঁশ কিনে নৌকায় করে চরে নিয়ে যাওয়া হচ্ছে। শুষ্ক মৌসুমে তাঁরা ঘরবাড়ি মেরামত করবেন এই বাঁশ দিয়ে। পাঞ্জরভাঙ্গা এলাকা, কাউনিয়া, রংপুর, ৩১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৯
নিজেদের উৎপাদিত মাশরুম গ্রাম থেকে শহরে বিক্রি করতে এসেছেন তঞ্চঙ্গা জনগোষ্ঠীর দুই নারী। সবজি হিসেবে বেশ চাহিদা রয়েছে মাশরুমের। সাদা মাশরুম প্রতি কেজি ২০০ টাকা। শশী দেওয়ানপাড়া, রাঙামাটি, ৩১ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৯
দিনভর রোদের লুকোচুরি, তবু ধান শুকাতে ব্যস্ত চাতালের শ্রমিকেরা। নব্দীগঞ্জ এলাকা, রংপুর, ৩১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৯
জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্রীড়া প্রতিযোগিতা। শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে। কুমিল্লা ,৩১ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৭ / ১৯
জমি থেকে ফুলকপি তুলে যাচ্ছেন চাষিরা। বিক্রি হবে পাইকারি দরে। প্রতি মণ ফুলকপির দাম এক হাজার টাকা। সিংহেরকুড়া এলাকা, কাউনিয়া, রংপুর, ৩১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৯
কুয়াশা ভেদ করে সমুদ্রতীরে মাছ খেতে ওড়াউড়ি করছে বক ও গাঙচিল। মাছ নিয়ে একে অন্যের সঙ্গে খুনসুটি। আনোয়ারা গহিরা ঘাট, চট্টগ্রাম, ৩১ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
১৯ / ১৯
চাষের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত এক কৃষক। শিবু এলাকা, কাউনিয়া, রংপুর, ৩১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম