সন্ধ্যা নদীতে ট্রলারে নিয়ে আসা মেহগনিগাছের বাকল খালাস করে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। পাঠানো হচ্ছে কুষ্টিয়ায়। বাসাবাড়ির জন্য আসবাবপত্র তৈরির পর উচ্ছিষ্ট থাকা এসব মেহগনিগাছের বাকল জ্বালানির কাজে ব্যবহার করা হয়। প্রতি মণ গাছের ছাল-বাকল ১৩০ টাকা বিক্রি করেন স মিলের মালিকেরা। আর স মিল থেকে ট্রলারে নিয়ে এসে ট্রাকে তুলে দেওয়া পর্যন্ত শ্রমিকেরা মণপ্রতি মজুরি পান ২৩ টাকা। ছারছিনা এলাকা, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ২১ অক্টোবরছবি: সাইয়ান