গাবতলী হাট থেকে সাত লাখ টাকায় গরুটি কিনেছেন এক ক্রেতা। সকাল সকাল গরুটি ধানমন্ডি ৮ নম্বর ব্রিজ দিয়ে নিয়ে যাওয়া হয়। ধানমন্ডি, ঢাকা, ২৭ মে ২০২৬ছবি: আবু তাহের সোহেল
২ / ১৮
ঝালকাঠিতে সকালে ঝুম বৃষ্টিতে গরুর হাটে ক্রেতার উপস্থিতি কম। বিকনা মাঠ, ঝালকাঠি, ২৭ মেছবি: প্রথম আলো
৩ / ১৮
ঈদ উপলক্ষে ফেরিতে ঘরমুখী যাত্রীদের ভিড়। পাটুরিয়ার ৩ নম্বর ঘাট, মানিকগঞ্জ, ২৭ মেছবি: প্রথম আলো
৪ / ১৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘ যানজটে আটকে আছে যানবাহন। বেলা ৩টা, কালিয়াকৈর, গাজীপুর, ২৭ মেছবি: মাসুদ রানা
৫ / ১৮
শিশুদের ঈদ মানেই পটকা, আতশবাজি আর নানা রকমের খেলনা নিয়ে ছোটাছুটি। তাই অভিভাবকের সঙ্গে শিশুরাও খেলনার দোকানে ভিড় করছে। নবাবগঞ্জ বাজার, রংপুর, ২৭ মেছবি: মঈনুল ইসলাম
৬ / ১৮
ঈদ মানেই মেহেদি রাঙানো হাত। তাই নানা রকমের মেহেদি সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য। নবাবগঞ্জ বাজার, রংপুর, ২৭ মেছবি: মঈনুল ইসলাম
৭ / ১৮
কক্সবাজার সমুদ্রসৈকত এখন অনেকটা ফাঁকা। সুগন্ধা সৈকত, কক্সবাজার, ২৭ মেছবি: প্রথম আলো
৮ / ১৮
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১০ গ্রামের বেশির ভাগ বাসিন্দা আজ বুধবার পবিত্র ঈদুল আজহা পালন করে। বোয়ালমারী উপজেলা, ফরিদপুর, ২৭ মেছবি: সংগৃহীত
৯ / ১৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাহিদার তুলনায় যাত্রীবাহী বাসের সংখ্যা অনেক কম। তাই ট্রাকেই চড়ে রওনা হয়েছেন ঈদে বাড়ি ফিরতে ইচ্ছুক অনেকে। বাওয়ার কুমারজানী, মির্জাপুর, টাঙ্গাইল, ২ মেছবি: প্রথম আলো
১০ / ১৮
ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের কাজে ব্যবহারের জন্য বাজারে বিক্রি হচ্ছে গাছের গুঁড়ি। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৭ মেছবি: আনিস মাহমুদ
চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসের মালামাল রাখার বাক্সে করে ছাগল আনা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ মেছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ১৮
সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়ার কথা ছিল বিজয় এক্সপ্রেস ট্রেনটির। তবে বিলম্ব হওয়ায় সকাল থেকে স্টেশনে অপেক্ষায় আছেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষায় কেউ বসে, কেউ ঘুমিয়ে, আবার কেউ মোবাইল ফোনে সময় কাটাচ্ছেন। চট্টগ্রাম রেলস্টেশন, ২৭ মেছবি: জুয়েল শীল
১৬ / ১৮
যানবাহনের সংকটের কারণে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে অনেকে ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন। গাবতলী, ঢাকা, ২৭ মেছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ১৮
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পরিবার নিয়ে মোটরসাইকেলে চেপে যাত্রা করছেন তিনি। গাবতলী, ঢাকা, ২৭ মেছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ১৮
ঈদের নামাজের জন্য জাতীয় ঈদগাহ ময়দান ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, জাতীয় ঈদগাহ, ঢাকা, ২৭ মেছবি: দীপু মালাকার