একঝলক (৯ ফেব্রুয়ারি ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
প্রায় ছয় বছর ধরে ফুলের চাষ করেন গোলাম রব্বানী। জমি পত্তনি নিয়ে গড়ে তুলেছেন রওজা ফ্লাওয়ার ফার্ম। এবার ফুলের বাজারদরে খানিকটা হতাশ তিনি। নিজের চন্দ্রমল্লিকা ফুলের খেতে গাছ ও ফুলের পরিচর্যায় ব্যস্ত এ ফুলচাষি। ডোগলাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
২ / ১৩
খেত থেকে আলু তোলার পর পারিশ্রমিক হিসেবে জমির মালিকের কাছ থেকে পাওয়া আলু থলেতে করে বাড়িতে নিচ্ছেন এক গৃহবধূ। কেতুন্দি, দাউদকান্দি, কুমিল্লা। ৯ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ১৩
পাতাঝরা গাছের মগডালে বসে আছে দুটি ফিঙে আর একটি মাছরাঙা। ভগীরতপুর, হিমাইতপুর, পাবনা, ৯ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৪ / ১৩
খেত থেকে লাঙল দিয়ে আলু তুলছেন কৃষক রেজাউল করিম। কেতুন্দি, দাউদকান্দি, কুমিল্লা। ৯ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৩
বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, গাছের ফাঁকে উঁকি দিচ্ছে চাঁদ। নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ৯ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৬ / ১৩
কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে নদীতীরবর্তী বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের একাংশ। গণশুনানিতে কথা বলছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। কাউনিয়া, রংপুর, ৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৩
কৃষক আবুল হাসেম ৫০ শতাংশ জমিতে শর্ষে চাষ করেছেন। শর্ষে পরিপক্ব হওয়ায় গাছ তুলে ভ্যানে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। রঘুপুর, কুমিল্লা, ৯ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৮ / ১৩
দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফুটেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ। উপজেলার দর্জিপাড়া এলাকায় এই টিউলিপ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ফুল দেখতে এসে পরিবারের সদস্যদের ছবিও তুলছেন। দর্জিপাড়া, পঞ্চগড়, ৯ ফেব্রুয়ারি
ছবি: রাজিউর রহমান
৯ / ১৩
শীতকাল প্রায় শেষ, দরজায় কড়া নাড়ছে বসন্ত। কদিনের মধ্যেই গাছে গাছে নতুন পাতার সমারোহ দেখা যাবে। ঝালোপাড়া, সিলেট, ৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৩
সারা বছর মাটির তৈজস বিক্রি করে সংসার চালান পাল সম্প্রদায়ের লোকেরা। এই কাজে নারীর হাতের ছোঁয়া থাকে বেশি। বিক্রির জন্য তৈরি করা কাঁচামাল পোড়ানো শেষে ভাটা থেকে সরিয়ে নিচ্ছেন গৃহবধূ পদ্মা রানী পাল। বাহিরদিয়া, অম্বিকাপুর, ফরিদপুর, ৯ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৩
রেলপথ ধরে ঝুঁকি নিয়ে হাঁটতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় পড়েন মানুষ। তবু সচেতনতার অভাবে অনেকেই রেলপথে ধরে এভাবেই প্রতিদিন হাঁটেন। মোমিনখলা, সিলেট, ৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৩
মাড়াইয়ের জন্য বাড়ির উঠানে রাখা শর্ষেগাছের গাদার ওপর দুরন্তপনায় মেতেছে শিশুরা। ভগীরতপুর, হিমাইতপুর, পাবনা, ৯ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৩
শিশিরভেজা গোলাপগাছ প্রকৃতিতে সৌন্দর্য বিলাচ্ছে। ডোগলাপাড়া, শাজাহানপুর, বগুড়া, ৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা