শরীয়তপুরে বিভিন্ন গ্রামে নীল উৎসব পালন করা হচ্ছে। রাতের বেলায় বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় একটি দল। পালং এলাকা, শরীয়তপুর, ১২ এপ্রিলছবি: সত্যজিৎ ঘোষ
৩ / ১৬
পবিত্র রমজান মাসে পর্যটকহীন সিলেটের রাতারগুল। গোয়াইনঘাট উপজেলার এই মিঠাপানির জলাবনের বুনো সৌন্দর্য উপভোগ করতে আসেন পর্যটকেরা। রাতারগুল, গোয়াইনঘাট, সিলেট, ১২ এপ্রিলছবি: আনিস মাহমুদ
খাদ্যসংকটে ভুগছে বানর। তাই বন ছেড়ে এরা লোকালয়ে চলে আসছে। বরমী খেয়াঘাট, শ্রীপুর, গাজীপুর, ১৩ এপ্রিলছবি: সাদিক মৃধা
৯ / ১৬
চাঁপাইনবাবগঞ্জের ৪ নম্বর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের টিকইল গ্রামের দেখন বর্মনের বাড়িতে আলপনার কাজ করছেন সাথি বর্মন। টিকইল গ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ১৩ এপ্রিলছবি: শহীদুল ইসলাম
১০ / ১৬
হাওরাঞ্চলে বৈশাখ মানে বোরো ফসল ঘরে তোলার আনন্দ। ধান কাটার মধ্য দিয়ে শুরু হয় হাওরপারের কিষান-কিষানিদের বৈশাখ। হাওরজুড়ে থাকে উৎসবের আমেজ। বৈশাখ এলেই হাওরাঞ্চলের চিরচেনা এ রূপ চোখে পড়ে। দামরিয়ার হাওর, কটালপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ১৩ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১১ / ১৬
হাওর থেকে ধান কেটে নৌকায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। সঙ্গে বাড়ি ফিরছে দুই শিশু। দামরিয়ার হাওর, কটালপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ১৩ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১২ / ১৬
চৈত্রসংক্রান্তি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের চড়কপূজাসহ নানা আয়োজন চলছে। পৌরাণিক কাহিনি অবলম্বনে মন্দিরের সামনে নাটিকায় অভিনয় করছেন এলাকার কয়েকজন। শহরতলির চব্বিশহাজারী এলাকা, রংপুর, ১৩ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
পয়লা বৈশাখ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মুখোশে রং করা হচ্ছে। অন্যান্য বছর মঙ্গল শোভাযাত্রা ক্যাম্পাসের বাইরে হলেও এবার সে উদ্যাপন হবে ক্যাম্পাসের ভেতরে। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
দেশে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাড়িতে রাখা নির্মাণসামগ্রীতে পানি দেওয়ার ফাঁকে একটু প্রশান্তির জন্য মাথায় পানি দিচ্ছেন ইউসুফ মণ্ডল। কাজীপাড়া গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৩ এপ্রিলছবি: সোয়েল রানা
১৫ / ১৬
ভ্যানে ভরে প্লাস্টিকের ড্রাম নিয়ে যাচ্ছেন এই চালক। শহীদ হিটলু সড়ক, বগুড়া, ১৩ এপ্রিলছবি: সোয়েল রানা