একঝলক (১৮ আগস্ট ২০২৫)

১ / ১৯
জাগ দেওয়া পাট তুলছেন এক ব্যক্তি। সাদুল্যাপুর কোল, পাবনা, ১৭ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
২ / ১৯
প্রচণ্ড গরমে নদীর পানিতে গা ডুবিয়ে রেখেছে মহিষের দল। লোভাছড়া নদী, কানাইঘাট, সিলেট, ১৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য নৌকা নিয়ে চলনবিলে যাচ্ছেন এক ব্যক্তি। সিংড়া, বগুড়া, ১৮ আগস্ট
ছবি: সোয়েল রানা
৪ / ১৯
কড়া রোদ ঠেকাতে শিশুর মাথায় কাপড় দিয়ে রেখেছেন মা। কদমতলী বাস টার্মিনাল, সিলেট, ১৮ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৯
মাছ ধরার ফাঁদ ভ্যানে ভরে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। চলনবিল, সিংড়া, নাটোর, ১৮ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ১৯
সাতসকালে মাছের বাজারে ক্রেতাদের ভিড়। প্রেসক্লাব এলাকা, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৯
সেতুর ওপর ভুট্টা শুকাতে দেওয়া হচ্ছে। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৮ আগস্ট
ছবি: আব্দুল মোমিন
৮ / ১৯
ঘোড়া দিয়ে জমিতে হালচাষ শেষে বিলের পানিতে গোসল করানো হচ্ছে। কামারেরচর, শেরপুর, ১৮ আগস্ট
ছবি: আবদুল মান্নান
৯ / ১৯
রাঙামাটি সদরের জীবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটকসহ আসবাব ভেঙে দিয়েছে বুনো হাতির দল। জীবতলী, রাঙামাটি, ১৮ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৯
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে টেকনাফে শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর, টেকনাফ, ১৮ আগস্ট
ছবি: গিয়াস উদ্দিন
১১ / ১৯
জুম থেকে তোলা শাকসবজি-ফলমূল সড়কের পাশে সাজিয়ে বিক্রি করছেন বিক্রেতা। কামিলা ছড়ি, রাঙামাটি, ১৮ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৯
পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হয় ফরিদপুরের পালপাড়া এলাকার বাসিন্দাদের। ফরিদপুর, ১৮ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৯
মাঠে গরু চরাচ্ছেন এক বয়স্ক ব্যক্তি। শরাফপুর, ডুমুরিয়া, খুলনা, ১৮ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৯
কুমিল্লার টমছমব্রিজ থেকে নন্দনপুর (কোটবাড়ী বিশ্বরোড) সড়কটি খানাখন্দ আর গর্তে ভরা। বৃষ্টি হলেই সড়কে কাদাপানি জমে যায়। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দৌলতপুর, কুমিল্লা, ১৮ আগস্ট
ছবি: আবদুর রহমান
১৫ / ১৯
বিলে ধুয়ে রাখা পাট আনার জন্য ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে কয়েকটি শিশু। সুজানগর, পাবনা, ১৭ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৯
বস্তায় ধান ভরে ট্রাকে তোলায় ব্যস্ত শ্রমিকেরা। সিংড়া গোহাটি, নাটোর, ১৮ আগস্ট
ছবি: সোয়েল রানা
১৭ / ১৯
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের প্রধান ফটকে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। বৃষ্টির পানি জমে সেখানে মশা জন্ম নিচ্ছে। বান্দ রোড, বরিশাল, ১৮ আগস্ট
ছবি: সাইয়ান
১৮ / ১৯
মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে পুকুরে মাছের পোনা ছাড়া হয়। সদর উপজেলা পরিষদ, চাঁদপুর, ১৮ আগস্ট
ছবি: আলম পলাশ
১৯ / ১৯
প্রাথমিক বিদ্যালয়গুলোতে শুরু হয়েছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন। মূল্যায়নে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, ১৮ আগস্ট
ছবি: আলীমুজ্জামান