একঝলক (২৩ জুন ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
রশিতে বসে আছে দুটি মাছি। ফরাজিপাড়া, খুলনা, ২৩ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
কাঠলিচু বা আঁশফল ভেষজগুণে ভরপুর। বড় বাজার, খুলনা, ২৩ জুন
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৯
মারমা জনগোষ্ঠীর এক নারী চাল ঝেড়ে পরিষ্কার করছেন। বর্ষায় ঝড়বৃষ্টির কারণে বেশি করে চাল কিনে ঘরে মজুত করে রাখার চেষ্টা করেন পাহাড়ি গ্রামীণ জনপদের মানুষজন। ফ্রিংখিয়ং, কাপ্তাই, রাঙামাটি, ২৩ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৯
সিলেটে করোনার প্রকোপ বাড়ছে, বাড়ছে আতঙ্ক। অনেকেই আবার মাস্ক ব্যবহার করা শুরু করেছেন। ফুটপাতে মাস্ক নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন খুচরা বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ২৩ জুন
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৯
ন্যায্যমূল্যে ওএমএসের চাল ও আটা কেনার জন্য পণ্যবাহী গাড়ি আসার আগে থেকে সড়কের পাশে বসে আছেন মানুষ। সুরমা পয়েন্ট, সিলেট, ২৩ জুন
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৯
সকালে গাছের নিচে পড়ে থাকা পাকা জাম কুড়াচ্ছেন এই নারী। বৈকুণ্ঠপুর, রংপুর, ২৩ জুন
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৯
ঠেলাগাড়িতে মাটির বাসনকোসন নিয়ে বিক্রি করতে গ্রামের পথে এক ক্ষুদ্র ব্যবসায়ী। শাহবাজপুর, রংপুর, ২৩ জুন
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৯
সিলেটের সুরমা নদী এখন পানিতে টইটম্বুর। নদীর স্রোতে নৌকা ভাসিয়ে জাল দিয়ে মাছ শিকার করছেন দুই ব্যক্তি। চাঁদনীঘাট, সিলেট, ২৩ জুন
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৯
পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় ফুটপাতে সকাল ৯টার দিকে হঠাৎ স্ল্যাব ভেঙে উপড়ে পড়ে। এ ঘটনায় পথচারীসহ পাশে থাকা একটি হোটেলের দুই কর্মচারী আহত হন। স্থানীয় লোকজনের ধারণা, দীর্ঘদিন পয়োনালা পরিষ্কার না করায় গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে। রায়সাহেব বাজার, ঢাকা, ২৩ জুন
ছবি: দীপু মালাকার
১০ / ১৯
সড়কের পাশে গাছে ফুটে আছে দৃষ্টিনন্দন নাগলিঙ্গম ফুল। বেশির ভাগ মানুষের অপরিচিত ফুলটি চলতি পথে নজর কাড়ে। গুহলক্ষ্মীপুর, ফরিদপুর, ২৩ জুন
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৯
আমন মৌসুম সামনে রেখে বীজতলা প্রস্তুত করছেন কৃষক নুরু শেখ। বীজতলায় ধানের বীজ ছিটিয়ে আমনের ধানের চারা উৎপাদন করা হবে। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর, ২৩ জুন
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৯
সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কুইয়াছড়ি ছড়ায় কচুরিপানার স্তূপ জমেছে। এতে নৌকা চলাচল ব্যাহত হয়। তাই স্থানীয় দুই যুবক স্বেচ্ছায় রশি দিয়ে টেনে কচুরিপানা অপসারণ করছেন। কৃষ্ণনগর, জুড়ী, মৌলভীবাজার, ২২ জুন
ছবি: কল্যাণ প্রসূন
১৩ / ১৯
নগরের নির্দিষ্ট কিছু সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন পায়ে চালিত রিকশার শ্রমিকেরা। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল, ২৩ জুন
ছবি: সাইয়ান
১৪ / ১৯
গ্রামীণ খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরছেন পঞ্চাশোর্ধ্ব নুরু মিয়া। তবে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না বলে জানিয়েছেন তিনি। ভল্লবপুর, কুমিল্লা, ২৩ জুন
ছবি: আবদুর রহমান
১৫ / ১৯
চাতালে শুকানোর জন্য রাখা ছিল ডাল। হঠাৎ আকাশে মেঘ করে বৃষ্টি এলে তড়িঘড়ি করে পলিথিন দিয়ে সেসব ডাল ঢেকে দিচ্ছেন চাতালের শ্রমিকেরা। তালতলী, চরবাড়িয়া, বরিশাল, ২৩ জুন
ছবি: সাইয়ান
১৬ / ১৯
ট্রেনের ভেতরে ও ছাদে যাত্রীর ভিড়। ভরপুর যাত্রী নিয়ে ট্রেন ছুটছে রাজধানীর দিকে। গাড়ারণ, শ্রীপুর, গাজীপুর। ২৩ জুন
ছবি: সাদিক মৃধা
১৭ / ১৯
দক্ষিণাঞ্চলে নদ নদীতে পানি বেড়েছে। এর ফলে কীর্তনখোলা নদীর তীর বাঁধের কাছাকাছি চলে এসেছে। ভাঙার পাড়, চরবাড়িয়া, বরিশাল, ২৩ জুন
ছবি: সাইয়ান
১৮ / ১৯
ধানমাড়াইয়ের পর পাওয়া খড় সংরক্ষণ করে রাখা হচ্ছে পালা দিয়ে। বর্ষায় গোখাদ্যের সংকট দেখা দিলে এই খড় তখন গবাদিপশুকে খাওয়ানো হয়। চর কোমরপুর, পাবনা, ২৩ জুন
ছবি: হাসান মাহমুদ
১৯ / ১৯
পথের ধারের গাছে বসে বড়শি দিয়ে মাছ শিকারে ব্যস্ত শিশু সিজার হাসান। সরলপুর, বগুড়া, ২৩ জুন
ছবি: সোয়েল রানা