একঝলক (২৩ অক্টোবর, ২০২২)

১ / ১৭
বঙ্গোপসাগরে অবস্থানরত সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তাই রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা ঝড়পূর্ব ও পরবর্তী প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনায় বসেছেন। ৪ নম্বর সংকেত পেলে উপকূলে রওনা দেবেন তাঁরা। টিভি ক্রস রোড, খুলনা, ২৩ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৭
পাটের হাটগুলো এখনো বেচাকেনায় জমজমাট। দরদাম করে কেনার পর পরিবহনের জন্য পাট তোলা হচ্ছে। বাজারে প্রকারভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ৩ হাজার ২০০ টাকায়। রেলবাজার, চাটমোহর, পাবনা, ২৩ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৭
লোডশেডিংয়ে অতিষ্ঠ রাজধানীবাসী। প্রতিদিন রাত–দিন মিলিয়ে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে বাজারে বেড়েছে মোমবাতির চাহিদা। একটি কারখানায় মোমবাতি বানাতে ব্যস্ত কারিগরেরা। আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ২৩ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৭
শেরপুরের ভোগাই নদে মাছ ধরা উৎসবে মেতেছেন মাছশিকারিরা। হাতিপাগার গ্রাম, নালিতাবাড়ী, শেরপুর, ২৩ অক্টোবর
ছবি: আবদুল মান্নান
৫ / ১৭
কক্সবাজার সৈকতের বালুচরে দাঁড়িয়ে সম্ভাব্য ঘূর্ণিঝড় সিত্রাং-এর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পর্যটকেরা। কক্সবাজার, ২৩ অক্টোবর
ছবি: প্রথম আলো
৬ / ১৭
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর ও নরসিংহপুর গ্রাম থেকে এভাবেই ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসতে হয় শিক্ষার্থীদের। ভরতপুর গ্রাম, কমলগঞ্জ, মৌলভীবাজার, ২৩ অক্টোবর
ছবি: মুজিবুর রহমান
৭ / ১৭
রংপুরে শীত পড়তে শুরু করেছে। চাহিদা থাকায় গ্রামের পথে লেপ নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন শামসুল হক। প্রতিটি লেপ ৪০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করছেন তিনি। মানজাই এলাকা, রংপুর, ২৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৭
শ্যামাপূজা বা দীপাবলি উপলক্ষে মাটির তৈরি দিয়া বিক্রি করতে বসেছেন মৃৎশিল্পীরা। তালতলা এলাকা, রংপুর, ২৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৭
টিসিবির আটা কিনতে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়েছিলেন মানিক চন্দ্র দাস। একপর্যায়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এ সময় মাথায় পানি দিয়ে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন স্থানীয়রা। কাজলা গেট এলাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ২৩ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
১০ / ১৭
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক কর্তৃক শিক্ষার্থীদের মারধর এবং মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও ৯ দফা দাবিতে মানববন্ধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা। প্রধান ফটক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
১১ / ১৭
খালের পানিতে নেমেছে সাদা বক। এর পাশেই ডানা মেলে চিল উড়ছে শিকারের জন্য। খাদিমনগর, সিলেট, ২৩ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৭
খুলনা সিটি করপোরেশন এলাকায় পারিবারিক কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেওয়া হচ্ছে টিসিবির পণ্য। গগন বাবু সড়ক, খুলনা, ২৩ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৭
মহল্লায় প্লাস্টিকের তৈজসপত্র বিক্রি করতে ভ্যানে করে বের হয়েছেন রনি শেখ। ঝিরঝির বৃষ্টি হওয়ায় পণ্যগুলো পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন। নুরনগর, খুলনা, ২৩ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৭
পোকার আক্রমণ থেকে রক্ষায় আমন ধানখেতে কীটনাশক ছিটিয়ে দিচ্ছেন এক কৃষক। দেশমা গ্রাম এলাকা, শাজাহানপুর, বগুড়া, ২৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৫ / ১৭
হেমন্তের শুরুতে খাল–বিলের পানি কমে গেছে। সেখানে খাবারের খোঁজে এসেছে একঝাঁক শামুকখোল পাখি। খাউরাদহ এলাকা, শাজাহানপুর, বগুড়া, ২৩ অক্টোবর
ছবি: সোয়েল রানা
১৬ / ১৭
নদীদূষণ, নদীর পাড়ে শুঁটকিপল্লি গড়ে ওঠাসহ নানা কারণে বিলুপ্তপ্রায় কর্ণফুলী নদীর ডলফিন। সদরঘাট এলাকা, চট্টগ্রাম, ২৩ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
১৭ / ১৭
বাঙালির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত ভাস্কর্যগুলোর সৌন্দর্য শেওলা পড়ে নষ্ট হয়েছিল। সেই শেওলা ধুয়ে পরিষ্কার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী তাপস চন্দ্র বিশ্বাস। ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৩ অক্টোবর
ছবি: আশরাফুল আলম