ঢাকার রিসাইকেলিং কারখানায় পাঠানোর জন্য ট্রাকে তোলা হচ্ছে ব্যবহৃত ও পুরোনো কাগজের কার্টন। পুনর্ব্যবহারযোগ্য এসব কার্টন সংগ্রহ করে প্রতি কেজি ১৭ টাকা দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনা সহজ হচ্ছে, অন্যদিকে পুনর্ব্যবহার শিল্পের কাঁচামালের চাহিদাও পূরণ হচ্ছে। স্টেশন রোড, খুলনা, ২২ জুনছবি: সাদ্দাম হোসেন
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল ও তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সিলেটের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা প্রশাসক কার্যালয় গেট, সিলেট, ২২ জুনছবি: আনিস মাহমুদ
রংপুর সদর উপজেলার জানকী ধাপেরহাট থেকে নয়াপুকুর সড়কের রামজীবন এলাকায় সড়কের বেশ খানিকটা অংশ ধসে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। রামজীবন, রংপুর, ২২ জুনছবি: মঈনুল ইসলাম
৮ / ২১
বোরো মৌসুম শেষে কাটা ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। মমিনপুর, রংপুর, ২২ জুনছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
বর্ষাকালে গাছের চারার চাহিদা বাড়ার সঙ্গে টব বিক্রিও বেড়ে যায়। শাহবাজপুর, রংপুর, ২২ জুনছবি: মঈনুল ইসলাম
১০ / ২১
সুনামগঞ্জে গত দুই দিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বেড়েছে। সুরমা নদীর লঞ্চঘাট এলাকা, সুনামগঞ্জ, ২২ জুনছবি: খলিল রহমান
১১ / ২১
গ্রামীণ হাট থেকে বাঁশের তৈরি মাছ ধরার ফাঁদ কিনে নিয়ে যাচ্ছেন দুই নারী। মালাহার, শিবগঞ্জ, বগুড়া, ২২ জুনছবি: সোয়েল রানা
১২ / ২১
বগুড়া সদরের গোকুল এলাকায় বেশ কিছু ফুল ও ফলদ গাছের নার্সারি রয়েছে। সেখান থেকে গাছ কিনে ট্রাকে ভরে বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। গোকুল, বগুড়া, ২২ জুনছবি: সোয়েল রানা
ভ্যানে করে ডাব বিক্রি করেন তিনি। খোজারখলা, সিলেট, ২২ জুনছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
ঝুড়িতে সাতকরা সাজিয়ে বিক্রির জন্য বসে আছেন এক ব্যক্তি। সাধারণত গরুর মাংস, ছোট মাছ ও ডাল রান্নায় সবজি হিসেবে সাতকরা ব্যবহার হয়। কিনব্রিজ, সিলেট, ২২ জুনছবি: আনিস মাহমুদ
চলছে বিশ্বকাপ ফুটবল খেলা। এ নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও প্রিয় দলের পতাকা টানানো হয়েছে। খেলার উচ্ছ্বাসে হাওরের মাঝে পতাকা টাঙিয়ে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। বেড়িবাঁধ, নিকলী, কিশোরগঞ্জ, ২২ জুনছবি: তাফসিলুল আজিজ
১৮ / ২১
২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ২২ জুনছবি: সাজিদ হোসেন