সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন একদল শিক্ষার্থী। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে এবার ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ১৩ জানুয়ারিছবি: দীপু মালাকার
৪ / ১৬
পালপাড়া থেকে কারখানায় ভ্যানে ভরে নিয়ে যাওয়া হচ্ছে দইয়ের হাঁড়ি। ধামাচামা, ধুনট, বগুড়া, ১৩ জানুয়ারিছবি: সোয়েল রানা
৫ / ১৬
দিনের শেষে রাত পোহালেই ‘পৌষ সংক্রান্তি’ উৎসব। সিলেট অঞ্চলে এ উৎসবের অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী ‘চোঙা পিঠা’। ভেজানো বিন্নি চাল বাঁশের চোঙায় ভরার পর তা পুড়িয়ে এই পিঠা তৈরি হয়। প্রতি কুড়ি (২০টি) চোঙা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড, জুড়ী, মৌলভীবাজার, ১৩ জানুয়ারিছবি: কল্যাণ প্রসূন
৬ / ১৬
আড়তে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে কেসর আলু। স্টেশন সড়ক, বগুড়া, ১৩ জানুয়ারিছবি: সোয়েল রানা
৭ / ১৬
সাঙ্গু নদের চর থেকে তুলে আনা কাঁচা বাদাম সংগ্রহ করছেন এক পাহাড়ি নারী। এই বাদাম মণপ্রতি ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করবেন তিনি। কুহালং, বান্দরবান, ১৩ জানুয়ারিছবি: মংহাইসিং মারমা
৮ / ১৬
আপন মনে বাড়ির সামনে খেলনা নিয়ে খেলছে শিশুটি। পশ্চিম বিল আবাদ, ডুমুরিয়া, খুলনা, ১৩ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
জুম পাহাড়ে কাজ শেষে শিশুকে সঙ্গে নিয়ে ঘরে নিয়ে ফিরছেন মা। ভাঙামুড়া তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ১৩ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৬
পাখিরা যেন মাছ না ধরতে পারে সে জন্য পুকুরের ওপর জাল ফেলা হয়েছে। গোয়ালমথন সাহাপাড়া, কুমিল্লা, ১৩ জানুয়ারিছবি: এম সাদেক
১৫ / ১৬
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। এরপরও দ্রুতগতির যানবাহনের সঙ্গে প্রতিযোগিতা চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার, ১৩ জানুয়ারিছবি: এম সাদেক
১৬ / ১৬
শীতের সকালে বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করছে শিক্ষার্থীরা। তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, ফরিদপুর, ১৩ জানুয়ারিছবি: আলীমুজ্জামান