একঝলক (৮ জুলাই ২০২৫)

১ / ২২
পাহাড়ে জনপ্রিয় হয়েছে বিদেশি প্রজাতির আমের চাষ। ফলনও হয়েছে ভালো। একেকটি আমের ওজন দুই কেজির বেশি। টিটিসি সড়ক, রাঙামাটি, ৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২২
গাছের ডালে ঝুলছে লোভনীয় ফল করমচা। বৃষ্টির পানি পড়ে ফলগুলো আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। কান্দিরপাড়, কুমিল্লা, ৮ জুলাই
ছবি: আবদুর রহমান
৩ / ২২
বর্ষায় মেঘে ঢাকা পাহাড়ে ফুটেছে লজ্জাবতী ফুল। সাধনাপুর, রাঙামাটি, ৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২২
বৃষ্টির পানিতে ডুবে থাকা ফসলের মাঠে ফুটেছে কচুরিপানার ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ জুলাই
ছবি: সাজেদুল আলম
৫ / ২২
সিলেটে জেলা প্রশাসককে প্রত্যাহার এবং বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ছয় দফা দাবিতে চলছে পরিবহন ধর্মঘট। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কদমতলী, সিলেট, ৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৬ / ২২
নদীতে জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত এক ব্যক্তি। সুতী নদী, কটিয়াদী, কিশোরগঞ্জ
ছবি: প্রথম আলো
৭ / ২২
ছয় দফা দাবিতে পরিবহন ধর্মঘট চলায় যানবাহন না পেয়ে শিশুটিকে নিয়ে দুর্ভোগে পড়েছেন এক নারী। কদমতলী, সিলেট, ৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৮ / ২২
নিয়োগবিধি সংশোধন, পদোন্নতি; বেতনবৈষম্য নিরসনসহ ছয় দফা দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকালে সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, সিলেট জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সিভিল সার্জন কার্যালয়ের সামনে, সিলেট, ৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৯ / ২২
তুমুল বৃষ্টিতে পলিথিনে মাথা মুড়িয়ে পথে নেমেছেন এক রিকশাওয়ালা। কেডি ঘোষ সড়ক, খুলনা, ৮ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২২
ঝোপঝাড়ে ফেলে দেওয়া আঁটি থেকে নতুন জন্মানো আমগাছ বড় হচ্ছে। সবুজবাগ, বগুড়া, ৮ জুলাই
ছবি: সোয়েল রানা
১১ / ২২
দোকানে স্টিলের তৈরি তৈজসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানি। বড় বাজার, খুলনা, ৮ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২২
সাদা বুনো ফুলের ওপর বসে আছে প্রজাপতি। তার আশপাশে ঘুরঘুর করছে পতঙ্গ। ক্যামলং, বান্দরবান, ৮ জুলাই
ছবি: মংহাইসিং মারমা
১৩ / ২২
সবুজ পাতার ফাঁকে ফুটেছে হলুদ রঙের ধুন্দল ফুল। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৮ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ২২
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে এক শিশু। ডলুপাড়া, বান্দরবান, ৮ জুলাই
ছবি: মংহাইসিং মারমা
১৫ / ২২
ফেরি করে বাঁশের তৈরি কুলা বিক্রি করছেন ফেরিওয়ালা। পায়রা চত্বর, রংপুর, ৮ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
সুন্দরবন থেকে ভেসে আসা ফলগুলো নদীর তীরে শুকিয়ে চুলার জ্বালানি করা হয়। শাকবাড়িয়া নদীর তীর, কাটকাটা, কয়রা, খুলনা, ৮ জুলাই
ছবি: ইমতিয়াজ উদ্দীন
১৭ / ২২
ঝুড়ি ভরে অ্যালুমিনিয়ামের পণ্য নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন তিন ফেরিওয়ালা। কদমতলী, সিলেট, ৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২২
দুই দিনের টানা বৃষ্টিতে খুলনার বিভিন্ন সড়কে জমেছে পানি। সোনাডাঙ্গা-নতুন রাস্তা সড়কে যানবাহন ও মানুষের চলাচলে হচ্ছে ভোগান্তি। বয়রা পুলিশ লাইনসের সামনে, খুলনা, ৮ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২২
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে দুই শিক্ষার্থী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৮ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
২০ / ২২
চাটমোহরের দিকশীর বিল থেকে পদ্মফুল তুলে বিক্রি করার জন্য শহরে এসেছেন ৭৩ বছর বয়সী আবদুস সাত্তার। এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নজর কেড়ে নেয় এই ফুলের সৌন্দর্য। পাঁচ থেকে ছয়টি ফুলের একটি আঁটি ২০ টাকা ও প্রতিটি পদ্মবীজ ১০ টাকায় বিক্রি হচ্ছে। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
২১ / ২২
স্ত্রী–সন্তানকে সঙ্গে নিয়ে মেঠোপথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। পানবাড়ি, রংপুর, ৮ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
২২ / ২২
বাড়ির সামনের উঠানে কাবাডি খেলায় মেতেছে শিশুরা। বাংলাদেশের জাতীয় খেলা হলেও গ্রামাঞ্চল ছাড়া এই খেলা তেমন একটা দেখা যায় না। মিয়াপাড়া, চাঁদভা, আটঘরিয়া, পাবনা,৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ