বর্ষায় ফুটে আছে হলুদ রঙের ফুল। কাকনি, ময়মনসিংহ, ১ আগস্টছবি: মোস্তাফিজুর রহমান
২ / ১৮
আমন ধান চাষের জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক। কয়রা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ আগস্টছবি: সাজেদুল আলম
৩ / ১৮
লতাজুড়ে ফুটে আছে নীল পারুল ফুল। রাঙাদ্বীপ কাটাছড়ি, রাঙামাটি, ১ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
প্রায় হারিয়ে যেতে বসেছে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। টিকে থাকার লড়াইয়ে কাজ করে যাচ্ছেন কেউ কেউ। যন্ত্রাইল জালালচর ও বর্ধনপাড়া, নবাবগঞ্জ, ঢাকা, ১ আগস্টছবি: প্রথম আলো
ধানের চারা রোপণের আগে তৈরি করে নিচ্ছেন এই কৃষক। কুমার ধনপাড়া, খাগড়াছড়ি, ১ আগস্টছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ১৮
বিস্তীর্ণ মাঠজুড়ে ঝিঙেগাছে ফুটেছে হলুদ ফুল। ফুলের এই সমারোহ জানিয়ে দিচ্ছে নতুন ফলনের সম্ভাবনা। বাগমারা, কুমিল্লা, ১ আগস্টছবি: আবদুর রহমান
১২ / ১৮
কয়েক দিনের টানা প্রখর রোদ ও গরমের পর সকালে সিলেটে নামে ঝিরিঝিরি বৃষ্টি। স্বস্তির এই বৃষ্টিতে ছাতা মাথায় পথ চলছেন নগরবাসী। জেল রোড, সিলেট, ১ আগস্টছবি: আনিস মাহমুদ
দুর্ঘটনার ঝুঁকি থাকলেও মালবোঝাই টমটমের ওপর বসে গন্তব্যে যাচ্ছেন দুই ব্যক্তি। মরিচখালী সড়ক, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১ আগস্টছবি: তাফসিলুল আজিজ
১৫ / ১৮
মৌসুম শেষেও জমজমাট নওগাঁর সাপাহারের আমের বাজার। সেখানে বিক্রি হচ্ছে গৌড়মতী, বারি-৪সহ বিভিন্ন নাবি জাতের আম। জিরো পয়েন্ট এলাকা, সাপাহার, নওগাঁ, ১ আগস্টছবি: প্রথম আলো
১৬ / ১৮
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পড়ে আছে দুর্ঘটনাকবলিত ট্রাক। কাজীপাড়া বউবাজার এলাকা, কাহালু, বগুড়া, ১ আগস্টছবি: প্রথম আলো
১৭ / ১৮
দিনাজপুর শিল্পকলা একাডেমিতে গত ৩১ জুলাই সন্ধ্যায় মঞ্চস্থ হয় মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ছবি: প্রথম আলো
১৮ / ১৮
বাজারে সবজির দাম চড়া, তাই ক্রেতাদের উপস্থিতিও কম। এর মধ্যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। পোর্ট রোড, বরিশাল, ১ আগস্টছবি: সাইয়ান