একঝলক (১২ এপ্রিল ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
বাসা তৈরির জন্য গ্রামীণ মাঠ থেকে খড়কুটো সংগ্রহ করে ফিরছে একটি বক। লাফাপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া, ১২ এপ্রিল
ছবি : সোয়েল রানা
২ / ২১
গাছের ডালে বসে আছে ল্যাঞ্জা লাটোরা বা কসাই পাখি। এরা শিকার ধরার পর কোনো গাছের কাঁটা বা সূক্ষ্ম ডালে গেঁথে রাখে এবং পরে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই অদ্ভুত শিকার অভ্যাসের কারণে এদের ‘কসাই পাখি’ বলা হয়। বৌলাই, কিশোরগঞ্জ, ১২ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৩ / ২১
নারকেলগাছের ফাঁকে সূর্যের উঁকি। মাইঝখাপন, কিশোরগঞ্জ, ১২ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ২১
চৈত্রের তপ্ত দুপুরে ইট তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। ক্ষীরপোতা, তাড়াশ, সিরাজগঞ্জ, ১২ এপ্রিল
ছবি: সাজেদুল আলম
৫ / ২১
পয়লা বৈশাখকে সামনে রেখে কদমা, বাতাসাসহ বিভিন্ন খাবার তৈরি করছেন কারিগরেরা। ভাটারা বণিকপাড়া, সাটুরিয়া উপজেলা, মানিকগঞ্জ, ১২ এপ্রিল
ছবি: আবদুল মোমিন
৬ / ২১
উরিগানের আসর মানেই দুই পক্ষে গানে গানে লড়াই। একেক পক্ষে অংশ নেন কয়েক শ শিল্পী। সিলেট, ১২ এপ্রিল
ছবি: সুমনকুমার দাশ
৭ / ২১
দূর গ্রামে প্লাস্টিকের সামগ্রী নিয়ে বিক্রির জন্য সাইকেলে চেপে বের হয়েছেন এক ফেরিওয়ালা। ধাপ সুলতানগঞ্জ হাট, বগুড়া, ১২ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৮ / ২১
পুকুরের পানি সেচে ফেলা হয়েছে, সেখানে মাছ ধরছেন একজন। বিল পাবলা, ডুমুরিয়া, খুলনা, ১২ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২১
জাল ও বাঁশের ফালি দিয়ে তৈরি খাঁচায় মুরগি ভরে ভ্যানে চড়ে বাজারের পথে। বিল পাবলা, খুলনা, ১২ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
বাড়ির উঠানে খুটে খুটে খাবার খাচ্ছে একঝাঁক তিতির। লাফাপাড়া, বগুড়া, ১২ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১১ / ২১
বাংলা নববর্ষের উৎসবের অনুসঙ্গ হয়ে উঠেছে নতুন জামা। ভ্যানে সেই জামার পসরা সাজিয়ে বসেছেন এই বিক্রেতা। ডাকবাংলো মোড়, খুলনা, ১২ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২১
কাঁঠালগাছের মরা ডালে বাসা তৈরি করছে গোবরে শালিকটি। কিছুক্ষণ পরপর উড়ে উড়ে গিয়ে খড়কুটা নিয়ে ফিরছে বাসায়। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১২ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
১৩ / ২১
হাম-রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর বিভিন্ন বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। মল্লিকা কিন্ডার গার্টেন, বরিশাল, ২৩ এপ্রিল
ছবি: সাইয়ান
১৪ / ২১
বাংলা নববর্ষের আর দুদিন বাকি, বৈশাখের শোভাযাত্রার বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত এখন চারুকলা বরিশালের শিক্ষার্থীরা। সদর রোড, বরিশাল, ১২ এপ্রিল
ছবি: সাইয়ান
১৫ / ২১
ডেঙ্গু জ্বরের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আবার হামের লক্ষণ নিয়ে দুই দিন ধরে হাসপাতালে ফিরতে হয়েছে ইরফান সরকার নামের শিশুটিকে। জেনারেল হাসপাতাল, পাবনা, ১২ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৬ / ২১
মাটি দিয়ে তৈরি নানা ধরনের দেশি ফল, সবজি ও পাখির খেলনায় রঙের আঁচড় দিচ্ছেন জয়শ্রী রানী পাল। বৈশাখী মেলায় তা বিক্রি হবে। দক্ষিণ মমিনপুর, রংপুর, ১২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২১
পয়লা বৈশাখে বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াবে, তাই বাজার থেকে ঘুড়ি কিনে বাড়িতে ফিরছে শিশুটি। নিসবেতগঞ্জ, রংপুর, ১২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২১
শেষ চৈত্রের কাঠফাটা রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় চলছে দুই স্কুলশিশু। মমিনপুর, রংপুর, ১২ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২১
পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত মোট রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। অতিরিক্ত চাপের কারণে হাসপাতালের বারান্দাতেও থাকতে হচ্ছে রোগীদের। সারা দেশের মধ্যে পাবনায় হামের রোগীর সংখ্যা বেশি হওয়ায় আইইডিসিআরের ছয় সদস্যের একটি দল এই হাসপাতালে আসে পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করতে। জেনারেল হাসপাতাল, পাবনা, ১১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২০ / ২১
বাগান থেকে বাঁশ কিনে ঠেলাগাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বিক্রির জন্য। কেওয়াছড়া, সিলেট, ১২ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২১ / ২১
মারমাদের বর্ষবরণের উৎসব সাংগ্রাই, তা সামনে রেখে কেনাকাটায় এই সম্প্রদায়ের নারীরা। পূরবী বার্মিজ মার্কেট, বান্দরবান, ১২ এপ্রিল
ছবি: মং হাই সিং মারমা