একঝলক (১৫ এপ্রিল ২০২৬)

১ / ২২
গরমের মধ্যে সামনে রিচার্জেবল ফ্যান নিয়ে সন্তানের স্কুল ছুটির অপেক্ষা করছেন অভিভাবকেরা। উদয়ন স্কুলের সামনে, ঢাকা, ১৫ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ২২
পথের ধারে ফুটে আছে নাগলিঙ্গম ফুল। গুহলক্ষ্মীপুর, ফরিদপুর, ১৫ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৩ / ২২
তীব্র গরমে চারদিকে হাঁসফাঁস অবস্থা। গরম থেকে আরাম পেতে বিলের পানিতে গোসলের জন্য নেমেছে ঘুঘু পাখিটি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর। ১৫ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
৪ / ২২
কাপ্তাই হ্রদে খাবারের খোঁজে একটি বক। খেপ্পোপাড়া, রাঙামাটি, ১৫ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২২
প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। সাজেদা কবিরউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আলিপুর, ফরিদপুর, ১৫ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
৬ / ২২
মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য। জয়রা, মানিকগঞ্জ, ১৫ এপ্রিল
ছবি: আবদুল মোমিন
৭ / ২২
বৈশাখের খরতাপের মধ্যে শ্রমজীবী মানুষের ছুটে চলা। শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, রাজশাহী, ১৫ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
৮ / ২২
ঐতিহ্যবাহী মুখোশনাচের আসর বসেছে। জগন্নাথপুর, ঠাকুরগাঁও, ১৫ এপ্রিল
ছবি: মজিবর রহমান খান
৯ / ২২
সড়কের এক পাশে জ্বালানির জন্য দাঁড়িয়ে থাকা গাড়ির কারণে প্রধান সড়ক সংকুচিত হয়ে পড়েছে। ফলে সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। নিকুঞ্জ, ঢাকা, ১৫ এপ্রিল
ছবি: খালেদ সরকার
১০ / ২২
ফুটেছে দৃষ্টিনন্দন মেস্তা ফুল। পানছড়ি, খাগড়াছড়ি, ১৫ এপ্রিল
ছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ২২
বান্দরবানে মাহা সাংগ্রাইং উৎসবে জলকেলিতে মেতে উঠেছেন মারমা সম্প্রদায়ের নারী-পুরুষেরা। রাজার মাঠ, বান্দরবান, ১৫ এপ্রিল
ছবি: মং হাই সিং মারমা
১২ / ২২
ভৈরব নদে জাল ফেলে মাছ ধরছেন তিনি। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ১৫ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২২
ফারাজ আইয়াজ হোসেনের জন্মদিন উপলক্ষে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উত্তর শুভপুর, কুমিল্লা, ১৫ এপ্রিল
ছবি: আবদুর রহমান
১৪ / ২২
মাটির টব কেনার পর ভ্যানে করে নার্সারিতে নেওয়া হচ্ছে। কেল্লাবন্দ, রংপুর, ১৫ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২২
পানের বরজ পরিচর্যায় ব্যস্ত এক পানশ্রমিক। আড়িয়া, শাজাহানপুর, বগুড়া, ১৫ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৬ / ২২
জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল নিয়ে দীর্ঘ অপেক্ষা। ধাপ, রংপুর, ১৫ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২২
বোরো ধানখেতে সেচ শেষে শ্যালো মেশিন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছেন কৃষক। শেখেরকোলা, বগুড়া, ১৫ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৮ / ২২
সড়কে ট্র্যাফিক পুলিশের তৎপরতা। চৌহাট্টা, সিলেট, ১৫ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২২
বৈশাখী শোভাযাত্রার উপকরণ শান্তির পায়রার সঙ্গে এক অভিভাবক তাঁর সন্তানের ছবি তুলে দিচ্ছেন। ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ, বরিশাল, ১৫ এপ্রিল
ছবি: সাইয়ান
২০ / ২২
সড়কের মাঝে গর্ত। চলাচলকারীদের সতর্ক করতে লাল কাপড় টানিয়ে দিয়েছেন স্থানীয় লোকজন। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৫ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
২১ / ২২
অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে উল্টে গেছে ভ্যানগাড়ি, বিপাকে পড়েছেন শ্রমিকেরা। একসঙ্গে ধাক্কা দিয়ে গাড়িটি সোজা করার চেষ্টা করছেন সহকর্মীরা। লালবাগ, ঢাকা, ১৫ এপ্রিল
ছবি: মীর হোসেন
২২ / ২২
ডালে ঝুলছে কাঁচা আম। সৈয়দ সিকন্দর আলী সড়ক, মৌলভীবাজার, ১৫ এপ্রিল
ছবি: আকমল হোসেন