বর্ষার পানিতে তলিয়ে গেছে বাড়ির আশপাশ। তাই চলাচলে নৌকাই ভরসা। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ২৪ জুনছবি: আলীমুজ্জামান
২ / ১৬
ঘাঘট নদের ওপর নিজেদের উদ্যোগে কাঠ দিয়ে সাঁকো তৈরি করছেন এলাকাবাসী। গঙ্গাচড়া উপজেলার কুঠিরঘাট, রংপুর, ২৪ জুনছবি: মঈনুল ইসলাম
৩ / ১৬
সড়কে নির্মাণসামগ্রী রেখে চলছে ভবন নির্মাণের কাজ। এতে সৃষ্টি হচ্ছে যানজটের। বাগিচাগাঁও, কুমিল্লা, ২৪ জুনছবি: এম সাদেক
৪ / ১৬
প্রতিবছর এ সময় পাহাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। চারা কিনে রোপণ করার জন্য পাহাড়ের দিকে যাচ্ছেন জুমচাষিরা। বৌধিপুর, রাঙামাটি সদর, ২৪ জুনছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দা, ছুরি, রামদাসহ বিভিন্ন ধরনের লোহার সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করছে কামারপল্লি। চকবাজার, কুমিল্লা নগর, ২৪ জুনছবি: এম সাদেক
নির্বাচন শেষে প্রার্থীদের টাঙানো ব্যানার-পোস্টার অপসারণ করছেন সিলেট সিটি করপোরেশনের কর্মীরা। কাজীরাবাজার এলাকা, ২৩ জুনছবি: আনিস মাহমুদ
৮ / ১৬
পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির জন্য চাহিদা বাড়ে চাপাতি, দা, বঁটি, ছুরির। এসব লোহার সামগ্রী তৈরির পর শাণ দেওয়া হচ্ছে। ফতুল্লা বাজার, নারায়ণগঞ্জ, ২৪ জুনছবি: দিনার মাহমুদ
৯ / ১৬
ঈদুল আজহার অল্প কিছুদিন বাকি। এরই মধ্যে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বেতগাড়ি হাট, গঙ্গাচড়া, রংপুর। ২৪ জুনছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
পণ্য পরিবহনে চরাঞ্চলে এখনো ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে। মাঠ থেকে তিলের গাছ কেটে ঘোড়ার গাড়িতে করে বাড়ি ফিরছেন তাঁরা দুজন। এসব গাছ রোদে শুকানোর পর মাড়াই করে তিল সংগ্রহ করা হবে। ভাসানচর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর। ২৪ জুনছবি: আলীমুজ্জামান
১১ / ১৬
বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত তাঁরা তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পিটিয়ে ও কাঁদানের গ্যাসের শেল ছোড়ে তাঁদের সরিয়ে দেয়। নিশ্চিন্তপুর, মৌচাক, কালিয়াকৈর ২৪ জুনছবি: মাসুদ রানা
১২ / ১৬
গাইবান্ধার বিভিন্ন পশুর হাটে কোরবানির পশুর সরবরাহ বেশি। তবে এখন পর্যন্ত ক্রেতার উপস্থিতি কম। সদর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর পশুহাট থেকে তোলা। ২৪ জুনছবি: প্রথম আলো
১৩ / ১৬
প্রতি কেজি কাউফল ১০০ টাকা করে বিক্রি করছে এ বিক্রেতা। কেডি ঘোষ সড়ক, খুলনা। ২৪ জুনছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
খুলনায় ঈদুল আজহার আগে বেড়েছে বিভিন্ন মসলার দাম। বাজারে প্রতি কেজি জিরা ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। বড় বাজার, খুলনা। ২৪ জুনছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৬
বিক্রির জন্য গরুটিকে নিয়ে আসা হয়েছে পশুর হাটে। প্রচণ্ড গরমে একটু স্বস্তি দিতে গরুর পিঠে ভেজা গামছা বিছিয়ে দিয়েছেন বিক্রেতা। মলয় বাজারহাট, দাউদকান্দি, কুমিল্লা। ২৪ জুনছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ১৬
ড্রেজারের পাইপে উঠে বুড়িগঙ্গা নদীতে লাফ দিচ্ছে শিশুরা। যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ফতুল্লা লঞ্চঘাট, নারায়ণগঞ্জ, ২৪ জুনছবি: দিনার মাহমুদ