গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বিভিন্ন সড়কে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে, যা এখনো মেরামত করা হয়নি। মিরপুর ১০ নম্বর গোলচত্বর, ২৯ অক্টোবরছবি: জাহিদুল করিম
৫ / ২৫
খেত থেকে আখ নিয়ে জড়ো করা হচ্ছে বিক্রির জন্য। সাপছড়ি বোদিপুর, রাঙামাটি, ২৯ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৫
ঢাকার দ্রুতগতির উড়ালসড়কের বিআরটি-৩ প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। সম্প্রতি কারওয়ান বাজার থেকে হাতিরঝিল অংশে কিছুটা কাজ শুরু হয়েছে। কারওয়ান বাজার, ঢাকা, ২৯ অক্টোবরছবি: জাহিদুল করিম
আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ২৯ অক্টোবরছবি: সাজিদ হোসেন
সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে বিক্ষোভ করায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সায়েন্স ল্যাবরেটরি মোড়, ঢাকা, ২৯ অক্টোবরছবি: সাজিদ হোসেন
১১ / ২৫
জমিতে বরবটি চাষ করা হয়েছে। হাজিমোড়া, কুমিল্লা, ২৯ অক্টোবরছবি: এম সাদেক
১২ / ২৫
হিমাগারে আলু বাছাই করা হচ্ছে। প্রতি কেজি আলু ৫০ টাকায় বিক্রি করা হবে। মুন্সিগঞ্জের সিরাজদিখানের দানিয়াপাড়া এলাকায়, ২৯ অক্টোবরছবি: আশরাফুল আলম
১৩ / ২৫
লালমাইয়ের পাহাড়ের ছরা বিখ্যাত। পাহাড় থেকে ছরা তুলে বাছাই করছেন কৃষকেরা। জামমুড়া, কুমিল্লা, ২৯ অক্টোবরছবি: এম সাদেক
১৪ / ২৫
গ্রামাঞ্চলে সিমেন্টের তৈরি চুলার ব্যবহার বেড়েছে। আকারভেদে প্রতিটি চুলা ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি করা হবে। মুন্সিগঞ্জের সিরাজদিখানের থৈরগাঁও এলাকায়, ২৯ অক্টোবরছবি: আশরাফুল আলম
রেললাইন দখল করে বসেছে অবৈধ দোকান। যেকোনো সময় ট্রেন এলে ঘটতে পারে দুর্ঘটনা। জুরাইন, ২৯ অক্টোবরছবি: আশরাফুল আলম
১৭ / ২৫
আমন ধান খেতে উপদ্রব বেড়েছে ইঁদুরের। ধানখেত থেকে ইঁদুর তাড়াতে দুই ধারে খুঁটিতে রশির সঙ্গে টানিয়ে দেওয়া হয়েছে পলিথিন। ফুলকোর্ট , শাজাহানপুর, বগুড়া, ২৯ অক্টোবরছবি: সোয়েল রানা
১৮ / ২৫
খামার থেকে ডিম আনা হয়েছে ট্রাকে করে। পাইকারি দরে বিক্রির জন্য আড়তে ডিম নামাচ্ছেন শ্রমিক। শিবগঞ্জ, সিলেট, ২৯ অক্টোবরছবি: আনিস মাহমুদ
১৯ / ২৫
পয়োনালা সংস্কারকাজের জন্য সড়ক খুঁড়ে রাখা হয়েছে। এর মধ্যে পেরিয়ে গেছে পাঁচ মাস। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। গোপীবাগ, মতিঝিল, ২৯ অক্টোবরছবি: দীপু মালাকার